করোনাভাইরাসে কর্মহীন এবং ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত নন্দকুমার থানার বরগোদা গোদার গ্রামের প্রায় ৩২০০ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন নন্দকুমারের বিধায়ক সুকুমার দে। বরগোদা গোদার গোপাল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃ এর পক্ষ থেকে খ…
করোনাভাইরাসে কর্মহীন এবং ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত নন্দকুমার থানার বরগোদা গোদার গ্রামের প্রায় ৩২০০ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন নন্দকুমারের বিধায়ক সুকুমার দে। বরগোদা গোদার গোপাল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃ এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী দেওয়া হয়। দীর্ঘদিন ধরে চলছে লকডাউন। সেই লকডাউনে কার্যত কর্মহীন মানুষগুলো দিশেহারা। এমন সময় ধেয়ে এলো বিধ্বংসী ঘূর্ণিঝড়। যা তছনছ করে দিয়ে গেল গোটা এলাকা। এলাকায় ভেঙে পড়েছে কাঁচা বাড়ি, বিদ্যুতের খুঁটি, পান বোরজের অভূত ক্ষতি হয়েছে। এলাকায় এইসব ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলো গ্রামেরই সমবায় কৃষি উন্নয়ন সমিতি। বৃহস্পতিবার সকাল থেকেই ভিড় জমিয়েছিল সমবায় কৃষি উন্নয়ন অফিসের সামনে। হাতে স্যানিটাইজার দিলেও সামাজিক দূরত্ব বজায় না রেখে ত্রাণ সামগ্রী নিতে একসাথে ভিড় জমায় এলাকাবাসীরা। পেটের ক্ষুধা মানে না সামাজিক দূরত্ব।
