Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পানচাষী সমন্বয় সমিতির পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ

পানচাষী সমন্বয় সমিতির পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ।।

পানকে কৃষিপণ্য হিসাবে স্বীকৃতি, সরকারী উদ্যোগে পান বিক্রি, পানের ন্যাহ্য দাম, পাইকার আড়তদারের জুলুমবাজী বন্ধ এবং আমফান ঝড়ে ক্ষতিগ্রস্থ সকল চাষীকে উপযুক…


পানচাষী সমন্বয় সমিতির পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ।।

পানকে কৃষিপণ্য হিসাবে স্বীকৃতি, সরকারী উদ্যোগে পান বিক্রি, পানের ন্যাহ্য দাম, পাইকার আড়তদারের জুলুমবাজী বন্ধ এবং আমফান ঝড়ে ক্ষতিগ্রস্থ সকল চাষীকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবীতে আজ পানচাষী সমন্বয় সমিতির পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলা শাসক দপ্তরে বিক্ষোভ ডেপুটেশন হয়৷ তমলুক হাসপাতাল মোড় থেকে মিছিল করে জেলা শাসক দপ্তরের গেটে বিক্ষোভে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি বিবেকানন্দ রায়, যুগ্ম সম্পাদক সোমনাথ ভৌমিক, কোষাধ্যক্ষ প্রবীর প্রধান৷ নেতৃত্ব দেন অন্যতম উপদেষ্টা নন্দ পাত্র৷ বিবেকবাবু বলেন এমনিতেই লকডাউনে পান বিক্রি করতে না পেরে চাষীরা বিপর্যস্ত , তার উপর আমফান ঝড় পান বরজ ধ্বংস করে চাষীকে সর্বশান্ত করেছে৷ অথচ প্রশাসন সামান্য অনুদান ঘোষণা করে নীরব৷ লকডাউন থেকে পানকে ছাড় দেওয়া হলেও চাষীরা পানের দাম পাচ্ছে না৷ প্রশাসন উদাসীন৷ তিনি বলেন অবিলম্বে ব্যবস্থা গ্রহণ না করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে৷
অতিরিক্ত জেলা শাসক সুদীপ সরকার ডেপুটেশন গ্রহণ করেন৷ তিনি জানান ইতিমধ্যে ২০ হাজার পানচাষীর জন্য ৫ হাজার করে টাকা এসেছে৷ আরও ২০ হাজার জন এই সাহায্য পাবেন৷ পান বিক্রি ও দাম পাওয়ার বিষয়ে হর্টিকালচার দপ্তর, পাইকার আড়তদার ও চাষী প্রতিনিধিদের নিয়ে বৈঠক করা হবে৷