দৈনিক প্রতিযোগিতা
বিভাগ- গদ্য কবিতা
শিরোনাম-#অজানা
কলমে-#জগবন্ধু_রক্ষিত।
তাং-০৪.০৬.২০২০
আমি ধর্মের সঙ্গে ধর্মের যুদ্ধ লাগতে দেখেছি;
ভিটামিনের অভাবে অপুষ্টিতে ভুগতে থাকা জীর্ন মানুষ দেখেছি;
সীমান্তে লুটিয়ে পড়া সৈনিকের রক্তাক্ত শর…
দৈনিক প্রতিযোগিতা
বিভাগ- গদ্য কবিতা
শিরোনাম-#অজানা
কলমে-#জগবন্ধু_রক্ষিত।
তাং-০৪.০৬.২০২০
আমি ধর্মের সঙ্গে ধর্মের যুদ্ধ লাগতে দেখেছি;
ভিটামিনের অভাবে অপুষ্টিতে ভুগতে থাকা জীর্ন মানুষ দেখেছি;
সীমান্তে লুটিয়ে পড়া সৈনিকের রক্তাক্ত শরীর দেখেছি;
যদিও এসব অনেকেই দেখেছে।
অনেকের'ই জানা...
আমি পাঁচ বছরের যীশুকে পেটের জ্বালায় স্টেশনে রোজ হাত পাততে দেখি;
৮০ বছরের 'মা'কে বৃদ্ধাশ্রমের দেওয়ালে মাথা ঠুকতে দেখি;
কতশত মুমূর্ষুকে উপযুক্ত বেডের অভাবে হাসপাতালের মেঝেতে গড়াগড়ি খেতে দেখি;
এসবও অনেকেই দেখেছে।
অনেকের'ই জানা...
আমি মানুষের সঙ্গে মানুষের আঁতাত দেখতে চাই;
ধর্মের সঙ্গে ধর্মের মিলন দেখতে চাই;
সীমান্তের সৈনিককে জীবিত দেখতে চাই;
ফুটপাতের শিশুর হাতে খাবার দেখতে চাই;
ভাতৃত্বের স্লোগান দেখতে চাই;
মাতৃত্বের সস্মান দেখতে চাই।
এসব অনেকের'ই অজানা...
