#দৈনিক কলম সন্মাননা -০২
#বিষয়: কবিতা
# শিরোনাম: 'বার্তা দিয়ে যাই'
# নাম: চন্দ্রাবলী মুখোপাধ্যায়
# তারিখ: ১৮ই জুন ২০২০
'বার্তা রেখে যাই'
কালবোশেখি,
তোর প্রলয়ংকারী দাপটে
আমার স্মৃতির দলিল
নিমেষে লোপাট।
পুরু ধূলোর…
#দৈনিক কলম সন্মাননা -০২
#বিষয়: কবিতা
# শিরোনাম: 'বার্তা দিয়ে যাই'
# নাম: চন্দ্রাবলী মুখোপাধ্যায়
# তারিখ: ১৮ই জুন ২০২০
'বার্তা রেখে যাই'
কালবোশেখি,
তোর প্রলয়ংকারী দাপটে
আমার স্মৃতির দলিল
নিমেষে লোপাট।
পুরু ধূলোর আস্তরণে
মুখ লুকিয়েছে
স্বপ্ন সাজানোর চবুতরা।
এলোমেলো রাত্রিদিন। সঙ্গীহীন।
নাছোড় বাঁশি সুর বিমুখ ।
কন্ঠ নিয়েছে নীরবতার দীক্ষা।
অশ্রুধারায় প্রবঞ্চনার জলছবি।
উল্লসিত জীবনে গীতশূন্য
অবসাদপুরের নৈঃশব্দ।
ওরে বৈশাখী - ঝড়
আমার কলজেটা ছিঁড়ে এনে
তার এক ফালি তোকে অর্ঘ্য দিলাম লক্ষীটি,
এবার মৃদুমন্দ বাতাসে
আমায় ভাসিয়ে দে।
ধূলিধূসরিত স্থানে
প্রজ্বলিত হোক অন্তর-দীপ।
সোহাগী আবেশে
মুগ্ধতা হোক মোহময় ।
আশার সংগীতে
মথিত হোক
আমার পরিধি ।
তার ব্যাপ্তি হোক
মৃত্যুঞ্জয়ী।
।। আমি রাই ।।
