Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সম্মাননা

দৈনিক কলম সম্মাননা পর্ব ০২
***********
বরিষনের নিমন্ত্রণ
************
পদ্য কবিতা
***********
উৎপল রাউত
*********
১৮/০৬/২০
************

ভালোবাসার উষ্ণ বুকে
দেবদারু ঝিলমিল
গোলাপের পাপড়ি মেখে
ওড়ে মন গাঙচিল ।

মন যমুনায় একটু আগে
ম…


দৈনিক কলম সম্মাননা পর্ব ০২
***********
বরিষনের নিমন্ত্রণ
************
পদ্য কবিতা
***********
উৎপল রাউত
*********
১৮/০৬/২০
************

ভালোবাসার উষ্ণ বুকে
দেবদারু ঝিলমিল
গোলাপের পাপড়ি মেখে
ওড়ে মন গাঙচিল ।

মন যমুনায় একটু আগে
মেঘ দিল চুম্বন
আশঙ্কার ওই আবেগে
বর্ষার নিক্কণ !

বারিধারা অনিমিখে
বৃক্ষ পল্লবেরে জড়ায়,
ভেজায় শাখে শাখে
ভালোবাসায় ভাসায় ।

বর্ষাকে করে আবাহন
মেলা কদম ফুল,
সেজেছে দুলহান
নিসর্গ,কানে ঝুমকো দুল ।

সবুজ শাড়িতে প্রান্তর
ওড়ে চঞ্চল অঞ্চল,
দিকচক্রবালে ভাস্বর
আঁখিতে মেঘের কাজল ।

আম, শাল, কাঁঠাল, তমাল
ঘিরে  যুবতী দীঘিকে,
পল্লবেরা বড়ই বাচাল
কথা বলে একে একে।

ঝিরঝিরে তণ্বী বরিষণ
পেরোয় গৈরিক মেঠো পথ
কুঁড়ে ঘরে নিমন্ত্রণ
উঠোন জলে ছপছপ ।

***********"*