Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক এডমিন সম্মাননা

যেমন করে আকাশ রাঙাও

তুমি যেমন রোজ আকাশ রাঙাও
আমিও তেমন রাঙিয়েছি মন অজস্র বার তোমায় ভেবে
রঙ মেলেনি এখন সে সব বুঝতে পারি
একশো গোলাপ কিংবা পলাশ ভাবিয়ে ছিলো সবাই আমায়
কোথায় যেন লুকিয়ে ছিলো তোমায় ঘিরে ইচ্ছে গুলো
নাহ্, নয় সে গোপন  , আ…


যেমন করে আকাশ রাঙাও

তুমি যেমন রোজ আকাশ রাঙাও
আমিও তেমন রাঙিয়েছি মন অজস্র বার তোমায় ভেবে
রঙ মেলেনি এখন সে সব বুঝতে পারি
একশো গোলাপ কিংবা পলাশ ভাবিয়ে ছিলো সবাই আমায়
কোথায় যেন লুকিয়ে ছিলো তোমায় ঘিরে ইচ্ছে গুলো
নাহ্, নয় সে গোপন  , আকাশ বাতাস মেঘ জানতো সবাই
রঙের সাথে রঙ মেলেনি আমি ছাড়া জানতো সবাই, কেউ বলেনি
ঘাসের ওপর শিশির ফোঁটা চোখের মাঝে জল টলটল
কোথায় যেন মিল খুঁজে পাই, ঠিক বলেছো ক্ষণস্থায়ী অনুরাগের এক পরিচয়
সকাল বিকাল আকাশটাকে রোজই দেখি
হারিয়ে যাওয়ার দুঃখ তোমার নেই কেন গো?
অস্ত পথে অনুরাগের টিপ পরে লাল চললে কোথায়?
হারানো সুর খুঁজতে বসি তোমায় দেখে
আজও তুমি আকাশ রাঙাও আজও আমি সেই রঙেতে আমায় খুঁজি

শঙ্করনাথ উপাধ্যায়