Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

দৈনিক প্রতিযোগিতা
বিভাগ- পদ্য কবিতা
শিরোনামঃ- মুখভার
১৬/০৬/২০২০
মনোরঞ্জন আচার্য্য
আকাশটা আজ বুঝি দুঃখী প্রিয়তমা,
মুখ তার এত ভার নেই দাঁড়ি কমা।
একটানা ঝরে যায় ঝরঝর করে,
টুপটাপ টুপটাপ গাছের পাতা ধরে।

জলভরা মেঘের পাতায় নেমেছে আ…


দৈনিক প্রতিযোগিতা
বিভাগ- পদ্য কবিতা
শিরোনামঃ- মুখভার
১৬/০৬/২০২০
মনোরঞ্জন আচার্য্য
আকাশটা আজ বুঝি দুঃখী প্রিয়তমা,
মুখ তার এত ভার নেই দাঁড়ি কমা।
একটানা ঝরে যায় ঝরঝর করে,
টুপটাপ টুপটাপ গাছের পাতা ধরে।

জলভরা মেঘের পাতায় নেমেছে আঁধার,
ডুবেছে আঁধারে রবি পাবেনাকো পার।
প্রকৃতি মেতেছে আজ মনের উল্লাসে,
আষাঢ়ের বৃষ্টি এসে যায় ভালোবেসে।

চাতকের মনে আজ আনন্দ ভীষণ,
মাথা নেড়ে গান গায় সুন্দরী বন।
মাছরাঙা পাখিটি ডুব দিয়ে জলে,
তুলে আনে কত মাছ বকুলের ডালে।

কবিতার মায়াজাল বলে হাত নেড়ে,
একা আমি থাকতে চাই আমায় দে ছেড়ে।
একলা মন বিলক্ষণ বুঝেছে সে আজ,
নাক ডেকে ঘুম ছাড়া নেই কোন কাজ।

কলকাতা দমদম।