Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

#আমার_পৃথিবী_তোমাকে_নিয়ে

ডা.শামস রহমান
২ আষাঢ়'১৪২৭;১৬/০৬/২০

চেয়ে রবো দূরাকাশে বিহগের পাশে, আমায়
কি সাথে নেবে?
এ জীবনে যে আজ বাঁধন চারিদিকে,সে তো নীলিমায় ভাসবে
সকাল আমার আঁধারে যেন আজও,গোধূলির রঙে মেশে
কোথায় হারালো দিনগুলি আজ…


#আমার_পৃথিবী_তোমাকে_নিয়ে

ডা.শামস রহমান
২ আষাঢ়'১৪২৭;১৬/০৬/২০

চেয়ে রবো দূরাকাশে বিহগের পাশে, আমায়
কি সাথে নেবে?
এ জীবনে যে আজ বাঁধন চারিদিকে,সে তো নীলিমায় ভাসবে
সকাল আমার আঁধারে যেন আজও,গোধূলির রঙে মেশে
কোথায় হারালো দিনগুলি আজ,রাত্রি পোহালো জ‍্যোৎস্না বিলাসে
রাত নিঝুম প্রহর ঘুম ঘুম,জুঁই চম্পা হাস্নাহেনার সৌরভে
ছুঁয়ে গেল সে মনের আঙ্গিনায়,যেন দোলনচাঁপা ফুটেছে সবে!

নিবিড় ঝংকারে সুরে ভৈরবী সাধে,হলো চঞ্চল মুখখানি
ক্ষণিক দেখায় পিছে ফিরে চায়,ভুলিনি নিবিড় সে চাহনি!
বলেছিলে মনে রবে কিনা রবে,দেখেছো মধুর স্বপ্ন যত
আজও রয়েছে আঁকা দু’চোখে মাখা,পেখম মেলেছে ময়ূরীর মত
দিগন্ত জুড়েছে আকাশ মিলেছে,নিয়ে চলো
সেই পারে
মনের যত কথা রয়ে গেল বাকি,ছুঁয়ে যাবে নির্জন কোন প্রহরে!

শেষ বিকেলের রোদে নীড়ের খোঁজে,যত বিহগ মেলেছে ডানা
গোধূলি বেলা চলে গেল হেলায়,পথ যে নেইতো জানা?
মনে পড়ে সেদিন চেয়েছ অধীরে,দূর আকাশের পারে
সন্ধ‍্যাতারাটি জ্বলেছিল মিটিমিটি,সাঁঝের প্রদীপ জ্বেলেছ ঘরে
মনের ভাবনা জ‍্যোৎস্নার আবীরে আঁকা,স্বপ্নের সেই ছবি
সে যেন আজ ফুটে উঠে অঙ্গনে,ক‍বিতার মত সবই!
এ জীবন স্বপ্নে জড়িয়ে নিলো,ছিল সে দুয়ারে দাঁড়িয়ে
হাতে হাত রেখে বলেছি সেদিন,আমার পৃথিবী তোমাকে নিয়ে।

#Copyright_Shams_Rahman.