।। কখনো প্রেমে, কখনো প্রতিবাদে।।
-- স্বপন সমাদ্দার
আমি না হয় হ'লাম প্রতিবাদী,
তুমি প্রেমের কবিতাইতো লেখো।
দু'জনে যদি কখনো ঘর বাঁধি --
তোমার প্রেমে তাকে সামলে রেখো!
হঠাৎ যদি তুফান আসে ধেয়ে,
উড়িয়ে নিতে চায় প্রাণের ঘর-…
।। কখনো প্রেমে, কখনো প্রতিবাদে।।
-- স্বপন সমাদ্দার
আমি না হয় হ'লাম প্রতিবাদী,
তুমি প্রেমের কবিতাইতো লেখো।
দু'জনে যদি কখনো ঘর বাঁধি --
তোমার প্রেমে তাকে সামলে রেখো!
হঠাৎ যদি তুফান আসে ধেয়ে,
উড়িয়ে নিতে চায় প্রাণের ঘর--
তুমি উঠবে প্রেমের গান গেয়ে,
আমি তুলব প্রতিবাদের স্বর!
জীবন -- প্রতিবাদী সংস্কৃতির!
সে কি চলতে পারে সরলরেখায়?
ধার ধারেনা -- বাঁধা নিয়ম-নীতির,
আপসহীনভাবে ল'ড়তে শেখায়।
ঠিক জানেনা বাউণ্ডুলে মন,
ঘর বাঁধার সাহস ধরে কিনা...
করবে তবু ধনুকভাঙা পণ?
বেসুরো গায় যদি মনের বীণা!
সময় যদি ডুবতে থাকে পাঁকে,
ভাঙতে নামে প্রেমের বাড়িঘর ;
লড়াই ক'রে বাঁচাতে পারে তাকে --
প্রতিবাদের তীব্রতর স্বর?
হয়তো পারে, তোমার দাবীমত;
তাইতো লোকে এখনো ঘর বাঁধে...
বাঁচিয়ে রাখে তাকে সাধ্যমত,
কখনো প্রেমে, কখনো প্রতিবাদে!
