Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

#আমি_কোভিড_19

আলতো ছোঁয়ায় পৌঁছে গেছি
চোখ এড়িয়ে অলক্ষ্যেতে
আজ আপন ঘরে বন্দী মানুষ
সভ্য ভূমে অনিচ্ছাতে।

বকম বকম ভীষণ রকম
করছে কলম হা-হুতাশ
ট্যাড়া চোখে শাসিয়ে বলি
উঠিয়ে দেবো নাভিশ্বাস!

অনু জীবের কেরামতি
বুঝিয়ে ভয় আশঙ্কাতে
ফুসফুসেতে…


#আমি_কোভিড_19

আলতো ছোঁয়ায় পৌঁছে গেছি
চোখ এড়িয়ে অলক্ষ্যেতে
আজ আপন ঘরে বন্দী মানুষ
সভ্য ভূমে অনিচ্ছাতে।

বকম বকম ভীষণ রকম
করছে কলম হা-হুতাশ
ট্যাড়া চোখে শাসিয়ে বলি
উঠিয়ে দেবো নাভিশ্বাস!

অনু জীবের কেরামতি
বুঝিয়ে ভয় আশঙ্কাতে
ফুসফুসেতে বাসর রচে
দিব্যি মৌজে থাকবো মেতে।

ওই সুদূরে যখন আমি
বাঁধছিলাম বাক্সখানি
তখন কি পেয়েছ বল
বিপদসীমার হাতছানি?

মরণ কামড় দেবো এমন
ত্রাহিত্রাহি রব তুলে
ভোকাট্টা ঘুড়ির মতই
মাতম ছলে পড়বে ঢলে।

কঠিন চ্যালেঞ্জ এই শতকের
মাত্রাছাড়া দূষণ রোধ
সহজ গণিত, নামতা দিয়ে
জাগিয়ে দিলাম ভিন্ন বোধ!

বৈজ্ঞানিকের মধ্যযামের
ঘুম গিয়েছে জলাঞ্জলি
ভাবনা জটে ছিঁড়ছে চুল
আমায় বেদম দিচ্ছে গালি!

এদেশ ওদেশ ঘুরছি দমে
ফুরসত আর পাচ্ছি কই!
নয়ত আরও দিতাম টাইট
নিতাম নেচে তাথৈ থৈ !

বিদায় দেবে ভাবছ না কি
যুদ্ধকালীন তৎপরতায়!
কে দেখি আজ কব্জা করে
বিশ্ব হতে আমায় তাড়ায়!

.....শম্পা