Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

কবিতা—হতাশা ৷
শক্তি কুন্ডু ৷

হতাশা আমারও তো হয়
ছিঁড়ে যায় স্বপ্নের তার ,
অগোছালো হয়ে যায় আলো মুখ যত...চোখের সামনে দেখি আলোর মরণ !

দেখি রোদের ভাঁজে ভাঁজে মেঘের মিছিল
স্লোগানে ভেসে বেড়ায় মৃত্যুর বীন
সেই সুরে সুর মিশে হতাশা ওড়ে...
ক…


কবিতা—হতাশা ৷
শক্তি কুন্ডু ৷

হতাশা আমারও তো হয়
ছিঁড়ে যায় স্বপ্নের তার ,
অগোছালো হয়ে যায় আলো মুখ যত...চোখের সামনে দেখি আলোর মরণ !

দেখি রোদের ভাঁজে ভাঁজে মেঘের মিছিল
স্লোগানে ভেসে বেড়ায় মৃত্যুর বীন
সেই সুরে সুর মিশে হতাশা ওড়ে...
কেউ বৃষ্টির জলে তাকে ধুইয়ে বাঁচে,
কেউ মেঘে ডুবে গিয়ে তার
হাত পা ছোড়ে !

আমি তো তাদের দলে
 যারা জীবনের শেষ দেখে যায় ....
গভীর অন্ধকারে ও আলো হাতরায় !!
কতটা লড়াই আমি করতে পারি
এটা ও তো জানতে চাওয়া
খুবই দরকারী !!