দৈনিক সেরা কলম সন্মানা প্রতিযোগিতা পর্ব (১)
বিভাগ -পদ্য কবিতা
তারিখ -১৭|৬|২০
সংকল্প
সাইদীপা বসু
ওড়ার গতিটা রুদ্ধ কোরো না
নাই বা রইলো ডানা তোমার,
এগিয়ে যাবোই সামনের দিকে
জমুক পাহাড় যতই বাধার।
ইচ্ছেটাই তো আসল তত্ত্ব
যাত্…
দৈনিক সেরা কলম সন্মানা প্রতিযোগিতা পর্ব (১)
বিভাগ -পদ্য কবিতা
তারিখ -১৭|৬|২০
সংকল্প
সাইদীপা বসু
ওড়ার গতিটা রুদ্ধ কোরো না
নাই বা রইলো ডানা তোমার,
এগিয়ে যাবোই সামনের দিকে
জমুক পাহাড় যতই বাধার।
ইচ্ছেটাই তো আসল তত্ত্ব
যাত্রা বন্ধ পিছন পানে ,
দাঁড়িয়ে কেন স্থবির হয়ে
যাত্রা করো সামলে সামনে ।
দরজাটাকে দাও না খুলে
নতুন আলোয় ভরুক আবার,
অদৃশ্য শত্রুরা নিপাত যাক
দিগন্তে দেখ খুশির জোয়ার।
ছাড়ব না কো হালটি আর
ভুল ভ্রান্তি হতেই পারে,
পরাজয়কে মানবো না যে
লড়াই চলুক জীবন জুড়ে।
হাজার মাইল যাত্রা করতে
প্রথম পদক্ষেপের দরকার,
প্রদীপ শিখার মতোই জ্বলো
ইচ্ছেটাই যে মন্ত্র বাঁচার ।।
