Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

#ভালবাসার_আলিঙ্গন

রাতের নিরবতার আড়ালে মৃত্যুর কোলে ঢোলে পড়ি নিয়মিত রোজ।

তোমার রোজকার আনাগোনার দুঃস্বপ্নের বিড়ম্বনার স্বপ্ন মেখে বিভোর হই অন্তঃক্ষরণে।

মরুভূমির উষ্ণ বালুকা রাশির ন্যায় তোমার উষ্ণতায় ফেরা ওষ্ঠের বেস্টনীতে আশ্রয় নিই…


#ভালবাসার_আলিঙ্গন

রাতের নিরবতার আড়ালে মৃত্যুর কোলে ঢোলে পড়ি নিয়মিত রোজ।

তোমার রোজকার আনাগোনার দুঃস্বপ্নের বিড়ম্বনার স্বপ্ন মেখে বিভোর হই অন্তঃক্ষরণে।

মরুভূমির উষ্ণ বালুকা রাশির ন্যায় তোমার উষ্ণতায় ফেরা ওষ্ঠের বেস্টনীতে আশ্রয় নিই প্রতিনিয়ত।

তোমার অনাবিল চোখের চাহনিতে দেখি আমার অস্হিত্ব বিলীন হওয়া আদম ইভের নিটোল আলিঙ্গনের রিপুময় উপন্যাস।

তোমার আলিঙ্গনের শৈল্পিক ভঙ্গিমায় ফিরে ফিরে আসে গহীন মনের ভালবাসাময় প্রেমের নিমগ্নতা।

ভালবাসাময় নৈসর্গিক আলিঙ্গনে আবিষ্ট হয় দুটি চোখ,উৎসরিত হয় স্বর্গীয় অনুভূতি, সঞ্চারিত হয় অনাবিল আনন্দ।

তোমার স্পর্শতায় আবেগী হৃদয় পায় পরিপূর্ণ ভালবাসার নতুন শিহরনের আস্বাদ।

অক্লান্ত আদরবাসায় হৃদয় আজ অসংযত।

দুই শরীর জুড়ে শুধু বিষাক্ত নেশায় নির্ঘুম চোখের রাত্রি কারাবাস।

আদিম রিপু রেখে যায় ক্ষত বিক্ষত হয়ে যাওয়া রক্তক্ষরণের প্রশ্নচিহ্ন।

তোমার বুকে মাথা রেখে খুঁজে চলি প্রাকৃতিক  ও অতলান্তিক মনের আকিঞ্চনতার ঢেউ।

তোমার স্পর্শতার ভালবাসার অতল অবয়বে হারিয়ে মরতে চাই রোজ রোজ।

✍ শৈলেন মন্ডল
১৬.০৬.২০২০