Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

দৈনিক প্রতিযোগিতা
বিভাগ--কবিতা
শিরোনাম--গল্প হলেও সত্যি
কলমে --মনি কাঞ্চন মণ্ডল
তারিখ--১২.০৬.২০২০
~~~~~~~~~~~~~

বাইশের প্রেমে মজে  বাহান্নের অবলা,
নিভৃতে রেখেছে কথা  যায়নি সে বলা৷
সংসারেতে নাহি দ্বেষ  নাহি অনটন,
পুত্র কন্যা ভালো…


দৈনিক প্রতিযোগিতা
বিভাগ--কবিতা
শিরোনাম--গল্প হলেও সত্যি
কলমে --মনি কাঞ্চন মণ্ডল
তারিখ--১২.০৬.২০২০
~~~~~~~~~~~~~

বাইশের প্রেমে মজে  বাহান্নের অবলা,
নিভৃতে রেখেছে কথা  যায়নি সে বলা৷
সংসারেতে নাহি দ্বেষ  নাহি অনটন,
পুত্র কন্যা ভালোবাসা  সব টানটান৷
তবুও মনের ঘরে  কোন সে অনুরাগে,
বাইশের কাছে আজি  কোন প্রেম মাগে?
চারিদিকে লোকাচার  চেয়ে আছে ঘিরে,
ওদিক এদিক হলে  ভরবে ছিঃ ছিঃ কারে৷
তবুও সে কোন বলে  এগোয় সবলে,
নিষেধের পাহাড় ঠেলে  সব লাজ ভুলে?
বাঁকিয়ে ঠোঁট কুঁচকে ভ্রু  ঠোঁটের কোনে হাসি,
ভাবছো কি,বলছি যা আমি  কথাটা কি খাঁটি ?
সত্য এ চিরন্তন  সেই আদি থেকেই,
মানোনা তুমি,জানো তুমি  বড় সত্য এই ৷
উচিত অনুচিত ঠিক ভুল  সে তোমাদের গড়া,
কিম্বা সে লাল চোখ  সমাজের তাড়া৷
আমি বলি,ধন্য জনম  ধন্য মানব,
বিশ্বপিতার দান  যাহা কিছু সব৷
জগৎ দিয়েছেন বেঁধে  বুকে দিয়ে প্রেম,
প্রণমি তোমায় আমি  মৃত্যুঞ্জয়ী প্রেম৷