ভিন রাজ্য থেকে আসা সরকারি কোয়ারেন্টাইন এ থাকা পরিযায়ী শ্রমিকদের কাছে গিয়ে হাতে হাত লাগিয়ে খাওয়ার তুলে দিলেন তাম্রলিপ্ত পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা অ্যাডমিনিস্ট্রেটর রবীন্দ্রনাথ সেন সহ একাধিক জনপ্রতিনিধিরা।।
তাম্রলিপ্ত …

তাম্রলিপ্ত পৌরসভা এলাকার সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে থাকা পরিযায়ী বন্ধুদের রান্না করা খাবার তুলে দিলেন তাম্রলিপ্ত পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা অ্যাডমিনিস্ট্রেটর রবীন্দ্রনাথ সেন।
রাজ্যের পরিবহন, জল সম্পদ উন্নয়ন ও শেষ দপ্তরের মন্ত্রী শুভেন্দু অধিকারীর আর্থিক আনুকূল্যে তাম্রলিপ্ত পৌরসভা এলাকায় প্রায় দশটি সরকারি করেন সেন্টারে প্রায় 200 পরিযায়ী শ্রমিকদের হাতে রান্না করা খাবার তুলে দেওয়া হয়। এই রান্না করা খাবার পরিবেশন করা হবে বেশ কয়েকদিন ধরে। মন্ত্রীর দেওয়া আর্থিক সাহায্যে কয়েকদিন রান্না করা খাওয়ার দেওয়ার পরে দরকার হলে তাম্রলিপ্ত পৌরসভা এই দায়িত্ব নেবেন।
শনিবার সরকারি কোয়ারেন্টাইন সেন্টারগুলোতে রান্না করা খাবার তুলে দেওয়া হয় পরিযায়ী শ্রমিকদের হাতে। প্রশ্ন উঠছে কোয়ারেন্টাইনে থাকা পরিযায়ী শ্রমিকদের হাতে হাত লাগিয়ে খাওয়ার দেওয়াটা কতটা নিরাপদ ? যেকোনো মুহূর্তে খাবার দিতে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হতেই পারে তাম্রলিপ্ত পৌরসভার জনপ্রতিনিধিরা।