Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

কলকে খুড়োর স্বপ্ন

আমার নাম তো সবাই জানো
কলকে খুড়ো নামেই চেনো
বয়স ধরো সবে হল ষাট
হলদে বাড়ি পাশে আছে মাঠ
বিষয়টা ঠিক আটঘাট নয়
ঘুমটি পেলে লাগে যত ভয়
উল্টো পাল্টা স্বপ্ন দেখি
আওয়াজ করে হাসতে থাকি
খিল ধরে যায় তলপেটে ভাই
সুযোগ…


কলকে খুড়োর স্বপ্ন

আমার নাম তো সবাই জানো
কলকে খুড়ো নামেই চেনো
বয়স ধরো সবে হল ষাট
হলদে বাড়ি পাশে আছে মাঠ
বিষয়টা ঠিক আটঘাট নয়
ঘুমটি পেলে লাগে যত ভয়
উল্টো পাল্টা স্বপ্ন দেখি
আওয়াজ করে হাসতে থাকি
খিল ধরে যায় তলপেটে ভাই
সুযোগ পেলে আবার লাফাই
খিলের কথাই উঠল যখন
দরজা খুলে বলি তখন
পরশু রাতে যেই শুয়েছি
দেখতে পেলাম ঘুরতে গেছি
পদ্ম পিসির পিসতুতো ভাই
মুখার্জীদের ল্যাংড়া জামাই
সবাই মিলে সিমলা কুলু
সঙ্গে ছিল পাড়ার ভুলু
দুপুর বেলা চু কিত্কিত্
এক্কে বারে লাগছে না শীত
হোটেল মালিক খ্যাংড়াকাঠি
ভীষণরকম ঝগড়াঝাটি
মাছের ঝোলে ছানার বড়া
ভাসছে তাতে পিপঁড়ে মরা
এমনি সময় দীনেশ বাবু
পেট খারাপে হচ্ছে কাবু
ওদিকে আবার নিতাই জানা
বলছে হেসে হাসতে মানা
শক্তি কাকা গৌর বদন
সঙ্গে আজও ভাগ্নে মদন
হাটতে থাকে আলসে ধরে
পড়লে তোরা মরবি ওরে
হঠাৎ করে মাষ্টামশাই
ক্রিকেট খেলে ছাত্র বাবাই
চোখ পাকিয়ে আসছে তেড়ে
খুব চেনা লোক হাঁকছে 'কেরে'
এত দেখি ভ্যাবলা কানাই
বিয়ের বাড়ি বাজায় সানাই
আমি বললাম তুই এখানে
বলল আমায় সে সব চেনে
চীনের প্রাচীর কিম্বা কুলু
হাওয়াই চিলি হনুলুলু
অনেক দিনের ব্যবসা নাকি
কাজ করে না ধারে ও বাকি
হাজার হাজার পর্যটনে
মাসের শেষে পয়সা গোনে
তার নাকি এক মাসতুতো ভাই
ডাক নাম যার হচ্ছে গদাই
কান টেনে দেয় যখন তখন
চিৎকারে গায় রাগ ও ভজন
এমন তালা লাগিয়ে দিলে
বোঁ বোঁ আওয়াজ ঢোক গিল্লে
চোখ খুলে যেই দুদিক দেখি
বিছানা নেই মাটিতে একি
কখন যেন শট মেরেছি
ঘুমের ঘোরে বল ভেবেছি
উঠতে গিয়ে ভীষণ ব্যাথা
পা ঝিনঝিন্ ঘুরছে মাথা।
কখন যে ভাই ঘুমিয়ে পড়ি
স্বপ্ন দেখি বাড়াবাড়ি।

-পারিজাত মারিক