Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

দৈনিক সেরা কমল সন্মান প্রতিযোগিতা ১

কবিতা :- ওয়েটিংরুমে
কলমে :- মানস রায়
তারিখ :- ১৭/০৬/২০২০

ঝড় থেমে গেছে প্রায় ভোর দরজায় ।
রাত্রিজাগা আমি আজ সবারই মতো ।
সারি সারি গাছেদের মৃতদেহে ক্ষত ।
পাখি বেঁধেছিল ঘর অন্ধ ভরসায় ।

প্রথমে ভেবে…


দৈনিক সেরা কমল সন্মান প্রতিযোগিতা ১

কবিতা :- ওয়েটিংরুমে
কলমে :- মানস রায়
তারিখ :- ১৭/০৬/২০২০

ঝড় থেমে গেছে প্রায় ভোর দরজায় ।
রাত্রিজাগা আমি আজ সবারই মতো ।
সারি সারি গাছেদের মৃতদেহে ক্ষত ।
পাখি বেঁধেছিল ঘর অন্ধ ভরসায় ।

প্রথমে ভেবেছি খুব ঝড় যে  ভীষণ ।
কি ভাবে কাটাবো রাত অপেক্ষায় এত ?
বুঝিনি সকল চিন্তা অমূলক সে'তো ।
চিরকাল স্থায়ী রবে স্মৃতিতে স্টেশন ।

উল্টোদিকে ছিলে বসে এ ওয়েটিংরুমে ।
এমন দুর্যোগ রাত সুন্দর তখন ।
জানিনা আপের ট্রেন আসবে কখন ।
ক্লান্তি বুঝি ছুটি নিয়ে , আমি নেই ঘুমে ।

তুমি তোমারই মতো ধরা নজরেই ।
ডাউনে সবুজ বাতি উঠে গেলে সেই ॥

 
        --------মানস রায় ________!