দৈনিক কবিতা প্রতিযোগিতা
কবিতা - দ্রাঘিমারেখা
বিভাগ - গদ্য কবিতা
কলমে - স্বপন গায়েন
তারিখ - ০৩|০৬|২০২০
*************************
আমি তখন মধ্য দ্রাঘিমারেখা পেরিয়ে
গেছি
শুয়ে আছি খোলা আকাশের নীচে -
পূর্ণিমা চাঁদের আলোর এমন মা…
দৈনিক কবিতা প্রতিযোগিতা
কবিতা - দ্রাঘিমারেখা
বিভাগ - গদ্য কবিতা
কলমে - স্বপন গায়েন
তারিখ - ০৩|০৬|২০২০
*************************
আমি তখন মধ্য দ্রাঘিমারেখা পেরিয়ে
গেছি
শুয়ে আছি খোলা আকাশের নীচে -
পূর্ণিমা চাঁদের আলোর এমন মায়াবী খেলা
অজানা ছিল এতটা বছর ধরে।
জোনাকির দল রাত জাগা পাখিদের সাথে উড়ে বেড়ায়
রাতের নীরবতা ভেঙে যায় ঝিঝি পোকার কলরবে ...
শরীরটাকে বিলিয়ে দিয়েছি নক্ষত্রদের মাঝে
কখন যে ঘুমিয়ে পড়েছি কিচ্ছু মনে নেই।
ভোরের আলোয় ঘাসদের আকুতি জলতরঙ্গের মতো লাগে
হালকা বাতাসে থিরথির করে কাঁপছে ওদের শরীর
ক'জন অনুভব করে ভোরবেলার মনোরম সৌন্দর্য
পুবের আকাশ তখন রক্তিম আভায় আলোকিত।
শৈশবের স্মৃতিতে ভেসে ওঠে জীবনের রঙ
মাটির বারান্দায় শুয়ে আছি গোটা পরিবার
দুঃখ ছিল, কষ্টও ছিল বরাবরই -
তবুও আলগা হাসিটা ছিল অমলিন।
গরীবের দুয়ার প্রান্ত ছুঁয়ে যায় ভোরের মায়াবী রোদ্দুর
বেঁচে থাকার জন্যে সব সময় টাকা লাগে না -
এখন টাকা আছে, শৈশবের পবিত্র হাসিটা উবে গেছে কখন
দ্রাঘিমারেখার মধ্যে গরীব খুঁজে পায় সুখের ঠিকানা।
**********
