অনুগল্প - #সুপ্ত ভালোবাসা
✍সঙ্গীতা ভদ্র কর্মকার
২/৬/২০২০
*************
একটি সাধারণ পরিবারের বড় মেয়ে ছিল সোনি আর ভাই ছোট ।বাবা প্রাক্তন সাধারণ চাকুরিজীবি,মা গৃহবধূ ।যবে থেকে সোনি বড় হয়েছে সে বুঝতে পেরেছে যে
তার বাবার পাশে তাকেই …
অনুগল্প - #সুপ্ত ভালোবাসা
✍সঙ্গীতা ভদ্র কর্মকার
২/৬/২০২০
*************
একটি সাধারণ পরিবারের বড় মেয়ে ছিল সোনি আর ভাই ছোট ।বাবা প্রাক্তন সাধারণ চাকুরিজীবি,মা গৃহবধূ ।যবে থেকে সোনি বড় হয়েছে সে বুঝতে পেরেছে যে
তার বাবার পাশে তাকেই অর্থ বলে দাঁড়াতে হবে,তাই আর পাঁচটা মেয়ের মত তাকে হলে চলবে না।
সোনি একটি অফিসে চাকরি করত,অল্প মাইনে কোন মতে চলে যায় ।
একদিন সে অফিস থেকে ফিরছে,,
বিকেলে কালো মেঘে ছেয়ে গেল আকাশ, মুশুল ধারে বৃষ্টি হচ্ছে ।
কোন মতে বাস স্ট্যান্ড এ পৌঁছালো।
হঠাৎ তখনই সেখানে আরেক জন এল,তার কাছ থেকে হারিয়ে যাওয়া সেই' প্রিয়তম' রাজ।
তারা একই কলেজ এ পড়ত,শুধু ভালো বন্ধু নয় একটা মিষ্টি সম্পর্ক গড়ে ওঠে তাদের মাঝে ;
যাইহোক- রাজও তখন সোনি কে চিনতে পারে,,
তাদের দেখা হলো সপ্তাহ,মাস, এক বছর নয় প্রায় ছয় সাত বছর পর।
সোনির কথা স্তব্ধ হয়ে গিয়েছিল,
আর রাজে তখন হাজার প্রশ্ন;
সোনির -কাছে উত্তর গুলো গুলিয়ে যাচ্ছিল ফিরে দেখা হাজার স্মৃতির ভিড়ে ।
অনেকক্ষণ পরে রাজকে বলল :কেমন আছিস এখন ।
পেয়েছিস প্রিয়তমার খোঁজ;
পাব কিরে 'সে তো কবেই হারিয়ে গেছে'-কিন্তু কেন ?উওর এখন যানিনা;
রাজের উত্তর যেন তীরের ফলার মত বিঁধে ছিল সোনির সেদিন।
বৃষ্টিটা থেমে গেল, আর একটা বাস এসে দাঁড়িয়েছে তাদের সামনে,
বাসটা সোনির গন্তব্যের ছিল ,
বাসে ;উঠে পড়ার আগে সোনি শুধু বলল, আজ আসিরে, আজকে আবার ভাইকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে, হার্টে একটি ফুটো ধরা পরেছে যানিস, দেখি ডাক্তার কি বলে?
তবে আবার যদি কখনো ভিরের মাঝে দেখা হয় ;সেদিন তোর সব প্রশ্ন উওর নিয়ে হাজির হবো ,শুনব কিছু তোরও কথা ,হবে কিছু পুরনো ঝগড়া;বলেই মুচকি হেসে দেয়-
আর একটা কথা আমাদের মত সাধারন মেয়েদের ঘর বাঁধার স্বপ্ন থাকতে নেই;থাকে ঋণের বোঝা,দায়িত্ব ভালো থাকিস-
তারপর রাজ কিছু বলার আগে সোনি কে নিয়ে বাসটা ছেড়ে চলে যায় ।
হয়ত আর কোন দিন দেখা হয়নি রাজ সোনির,অজানা রয়েছে উওর।রয়েছে মিষ্টি প্রেমের গল্প-যার আরেক নাম 'বিচ্ছেদ '।
_____ *********** ______________
