যাতনা
---------
মেখলাঘোষদস্তিদার
------------------------------
জীবন ঘিরেছে আঁধার রাতি
পথিক বন্ধু শ্রমিক সাথী,
বুকের ভিতরে জমাট যাতনা চলতি সময় হাতে
বিষম বিপদ সঙ্গী জেনেও থামোনি চরম ঘাতে,
দেখেছো কী তুমি ভোরের আলো
বুঝতে পারোনি মন…
যাতনা
---------
মেখলাঘোষদস্তিদার
------------------------------
জীবন ঘিরেছে আঁধার রাতি
পথিক বন্ধু শ্রমিক সাথী,
বুকের ভিতরে জমাট যাতনা চলতি সময় হাতে
বিষম বিপদ সঙ্গী জেনেও থামোনি চরম ঘাতে,
দেখেছো কী তুমি ভোরের আলো
বুঝতে পারোনি মন্দ ভালো,
ক্ষুধার জ্বালায় কেঁদেছো নীরবে পাওনি ভরসা দান
বাঁচাতে পারেনি তোমাদের কেউ ভালোবেসে রেখে মান,
বরণ ডালায় মারণ ডাক
আজান থেমেছে মরমি বাঁক,
হৃদয় ঢলেছে আবছা পলকে নিমেষে পলকা যান
নিভেছে প্রদীপ সাঁঝের যাপনে শিকারী বিষের ঘ্রাণ,
ইচ্ছে স্বপ্ন একেক করে
ভেঙে গেছে সব নিয়তি ঘোরে
শিশুর চাহনি ফিরে ফিরে গেছে মায়ের মুখের দিকে
অসাড় শরীরে মেলেনি তো সাড়া রঙীন গোধূলি ফিকে।
