Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

খোদ পরিবহনমন্ত্রীর জেলাতে নির্দেশিকা সত্ত্বেও বাস চলাচল স্বাভাবিক নয়

সরকারি নির্দেশ থাকা সত্বেও পূর্ব মেদিনীপুর জেলায় বাস চলাচল স্বাভাবিক হলো না এখনো।  রাজ্যের বিভিন্ন জেলাতে বাস চলাচল স্বাভাবিক হলেও খোদ পরিবহনমন্ত্রীর জেলাতে আজও বেসরকারি বাস চলাচল স্বাভাবিক হলো না। রাজ্য সরকারের নির্দেশে ১ জুন …


সরকারি নির্দেশ থাকা সত্বেও পূর্ব মেদিনীপুর জেলায় বাস চলাচল স্বাভাবিক হলো না এখনো।  রাজ্যের বিভিন্ন জেলাতে বাস চলাচল স্বাভাবিক হলেও খোদ পরিবহনমন্ত্রীর জেলাতে আজও বেসরকারি বাস চলাচল স্বাভাবিক হলো না। রাজ্য সরকারের নির্দেশে ১ জুন থেকে রাজ্যের বিভিন্ন জেলাতে নিয়ম বিধি মেনে বাস চালানোর কথা থাকলেও পূর্ব মেদিনীপুর জেলাতে বাসের দেখা নেই। যাত্রীরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও বাসের কোনো দেখা মেলেনি পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায়। তাদের অভিযোগ অন্য জেলাতে বাস চললেও এই জেলাতে বেসরকারি বাস চলাচল করছে না। যদিও বা কিছু সরকারি বাসের দেখা মিললেও তাও বেশ কিছু জায়গায় দাঁড়াচ্ছে না । বাস চলাচল স্বাভাবিক করতে বাস মালিক সংগঠনদের নিয়ে বৈঠক হয় জেলা শাসকের দপ্তরে। বাস মালিকদের বিভিন্ন দাবী দাবা নিয়ে আলোচনা হয় এই বৈঠকে। মালিকদের বক্তব্য কর্মচারীদের নিরাপত্তার ব্যবস্থা করা। গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ডগুলি সরকারি উদ্যোগে স্যানিটাইজার করতে হবে। তেলের ক্ষেত্রে কিছুটা যদি ভুর্তুকি দেয় রাজ্য সরকার। ১ জুন থেকে পরীক্ষমূলক ভাবে দূরপাল্লা গাড়ি চালানো হয়েছিলো কিন্তু যাত্রী না থাকার জন্য ক্ষতি হয়েছে। শুধু নির্দিষ্ট সময় গাড়ি চালালে হবে না আগের নিয়মে গাড়ি চালাতে গেলে ক্ষতির মুখে পড়তে হবে। ট্রেন, ফেরি সার্ভিস বন্ধ এছাড়াও স্কুল কলেজ বন্ধ থাকায় যাত্রী নেই। এর ফলে বাস চালানো সম্ভব নয়। এর ফলে জেলাতে কবে বাস চলাচল স্বাভাবিক হবে তাই নিয়ে প্রশ্ন উঠেছে জেলার বাসিন্দাদের মনে।