Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

।। পিছুটান।।
।। সুনির্মল বসু।।
ট্রেনের জানালায় যে মেয়েটি নীরবে চোখের জল মুচছে,কালো চশমা তার চোখের জল আড়াল করতে পারে নি,
মেয়েটি জানালায় মুখ রেখে উদার ধানক্ষেত দেখছে,
দৃশ্যপট সরছে, মনের সেলুলয়েডে স্মৃতি ভাসছে,
ভালোবাসা কি নদ…


।। পিছুটান।।
।। সুনির্মল বসু।।
ট্রেনের জানালায় যে মেয়েটি নীরবে চোখের জল মুচছে,কালো চশমা তার চোখের জল আড়াল করতে পারে নি,
মেয়েটি জানালায় মুখ রেখে উদার ধানক্ষেত দেখছে,
দৃশ্যপট সরছে, মনের সেলুলয়েডে স্মৃতি ভাসছে,
ভালোবাসা কি নদী, ভালোবাসা কি সপ্ত সিন্ধুর ঢেউ,
নাকি দারুচিনি দ্বীপ,
দায়িত্ব তো ছিল দু'জনের ই
জ্বালিয়ে রাখতে প্রেমের প্রদীপ।
ধরা যাক, অনির্বাণ ছেলেটি ক্যারিয়ারিস্ট, ওকে অনেক উঁচুতে উঠতে হবে,বসের মেয়ে ক্যামেলিয়ার সঙ্গে ওর কাঁচা প্রেম, অতএব,
ধরে নিই, মেয়েটির নাম অনিন্দিতা,
ও কাঁদছিল, স্মৃতি হাঁটছিল, ট্রেন ছুটছিল,
আমি এশহর থেকে দূরে যাবো, স্মৃতি থেকে পালাবো, নিজের থেকে নিজেকে কিভাবে বাদ দেবো, ভাবছে অনিন্দিতা,
হাই ওয়ে, উড়ালপুল,ভরা কৃষ্ণচূড়া গাছ সাক্ষী থেকে যায়, রাতের আকাশ, রাতের সমুদ্র, মাধবীলতার বন চেয়ে দ্যাখে,
ভালোবাসা হারে না, থেকেই যায়,
যে কথা রাখেনি, হেরো সে, পরাজিত প্রেমিকের আপাতত জয়, শত পরাজয়ের বার্তা দেয়, পরাজয় কখনো কখনো জয়কে ছাপিয়ে যায়, মাঝে মাঝে চোরকাঁটার মত শাড়ির আঁচলে স্মৃতির বেদনা পিছুটান হয়ে জেগে থাকে,
অনিন্দিতার কান্নাও একদিন থেমে যাবে, আনমনে ভাবতে বসবে, আমিতো কিছুই হারায়নি,
শুধু পিছু টান এসে, বিরল অবসরে ওকে নস্টালজিক করে দেবে,
জীবনের স্মৃতির এই রাজপথ ধরে হাঁটার বেদনার চেয়ে, সুখ ও স্মৃতির মূল্য তো কম নয়,
সাগর নদী দারুচিনি দ্বীপ, এ কথাই বলে যায়।