সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-- ১৩
শিরোনাম....চিতার আঁচে
কলমে....শম্পা চট্টোপাধ্যায়
১০/০৬/২০২০
নিভে যাওয়া চিতার আগুনের আঁচটা আজও পিটুটান!
যন্ত্রণা গুলো ভীষণ যান্ত্রিক যখন!
অবহেলা গুলো হেলান দিয়ে আজও আমার পিঠে,
তৃপ্তি পেতে আকুল -
মন…
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-- ১৩
শিরোনাম....চিতার আঁচে
কলমে....শম্পা চট্টোপাধ্যায়
১০/০৬/২০২০
নিভে যাওয়া চিতার আগুনের আঁচটা আজও পিটুটান!
যন্ত্রণা গুলো ভীষণ যান্ত্রিক যখন!
অবহেলা গুলো হেলান দিয়ে আজও আমার পিঠে,
তৃপ্তি পেতে আকুল -
মন কেমনের বাইনা গুলোকে সংসার শেখায় সংবরণ!
রাশ হাতে রশি ধরে টান দেয় ঐতিহ্য,
অসহায়তা নিজস্বতা চেনা আদরের গন্ধে মুখ লুকোতে আকুল,
আবদার অলস্যতা খোঁজে উষ্ণতা,
চিতার আঁচে পিঠে ঠেস দেওয়া অবহেলা বড্ড বিভৎস্য তখন।
উল্কি আঁকছে ক্রমশ আত্মগোপন কথার পাহাড়!
ভিতরে চিৎকার শোনে বাইরের নীরবতা।
তবু প্রতিকারহীন প্রতিবাদ মিছিলের শহরে হাঁটে একলা।
শতাব্দীর পর শতাব্দীর একলা হাঁটে পথ,
নেই কোনো বনাড্য আবিজাত্যের ভূষণ,
আছে কেবলই নিজেস্বতা সন্ধানী চোখ।
অতিক্রম করতে আকুল ব্যতিক্রমি পথ,
আমাদের থেকে আমার রাস্তা একলা হাঁটে পথ!
