Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

দৈনিক প্রতিযোগিতা
বিভাগ - সনেট
শিরোনাম - দুঃস্থ মন
কলমে - গৌতম নায়েক
১৩/০৬/২০২০

নীল ধ্রুবতারা ম্যাড়মেড়ে বড় কালচে মেঘের ভাঁজে,
আগল পড়েছে মনের দুয়ারে, বহে না দখিনা বায়।
পাংশুটে চাঁদ আটকে গেছে ন্যাড়া পাহাড়ের খাঁজে,
কক্ষপথে পথ হারা …


দৈনিক প্রতিযোগিতা
বিভাগ - সনেট
শিরোনাম - দুঃস্থ মন
কলমে - গৌতম নায়েক
১৩/০৬/২০২০

নীল ধ্রুবতারা ম্যাড়মেড়ে বড় কালচে মেঘের ভাঁজে,
আগল পড়েছে মনের দুয়ারে, বহে না দখিনা বায়।
পাংশুটে চাঁদ আটকে গেছে ন্যাড়া পাহাড়ের খাঁজে,
কক্ষপথে পথ হারা পৃথিবী পথ খুঁজে ফেরে, হায়!

পশু পাখি সব করে কলরব প্রকৃতি মা'র কোলে,
লাগে না আগুন কৃষ্ণচূড়ায় স্নিগ্ধ বনের পথে।
ফাগুন গেছে, পক্ক চৈত্র ঋতুর আগায় দোলে,
টুপ করে বুঝি ঝরে যাবে তা দুঃস্থ মনের সাথে।

ফাল্গুনী, চৈতি মনের কোনে আর তো কাটে না দাগ,
সুস্থ পৃথ্বীরে করেছি আমরা অসুস্থ, নাজেহাল।
প্রকৃতির কাজে বাগড়া দিয়েছি, বসিয়েছি তাতে ভাগ,
ঋতুর রূপ রস বিদায় নিয়েছে, হাজির মহাকাল।

অনাবিল আনন্দ অধরা আজ চড়ক, গাজন, নীলে,
প্রতিযোগিতার চক্রব্যুহে ঘুরছি শান্তিরে অবহেলে।
                                   -----------