Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সম্মাননা

**প্রটোকল

ক্ষুধার্ত আকাঙ্খার চরম বিন্দুতে
ডুবে যেতে যেতে দেখে ফেলেছিলাম
আয়নায় লুকিয়ে থাকা অনেক মিথ্যে,
পারদবিহীন আয়নায় লুকানো ছিলো
অনেক খিদে...পাওয়া -না পাওয়ার।

অন্ধকার কাটে নি আজ ও...
শুধু ভেঙ্গে গেছে ব্যারিকেড...কিন্তু খিদে মি…


**প্রটোকল

ক্ষুধার্ত আকাঙ্খার চরম বিন্দুতে
ডুবে যেতে যেতে দেখে ফেলেছিলাম
আয়নায় লুকিয়ে থাকা অনেক মিথ্যে,
পারদবিহীন আয়নায় লুকানো ছিলো
অনেক খিদে...পাওয়া -না পাওয়ার।

অন্ধকার কাটে নি আজ ও...
শুধু ভেঙ্গে গেছে ব্যারিকেড...কিন্তু খিদে মিটলো কি? 
পড়ন্ত বিকেলে র লাল রঙ আজ ও মিশে যায়
ব্রিগেডের ম্যারাপে...আশ্বাসের নতুন মিথ্যে খিদেতে।

মুখোশ টা আজ দিনে জরুরী প্রটোকল, ভাইরাস আর নতুন কি?
অতিমারি শুধু রঙ বদলায়...খিদে চাঁদের রুটির ব্যাসার্ধে।

নারায়ন।