কবিতা -দেখা ও শোনা,
কলমে -তমা কর্মকার
তারিখ -১৮ ৬ ২০২০
শুনেছি কালসর্পের হিস্ হিস্ হাঁসির শব্দ ,
দেখেছি রঙ বদলাতে হাজার গিরগিটির|
ভুলিনি বিবর্ণ পাতার সবুজ কে ফিরে পাবার সেকি আপ্রাণ চেষ্টা
বহু বার তুমি ছুটে গেছ মরুভূমির প্রান্তরে…
কবিতা -দেখা ও শোনা,
কলমে -তমা কর্মকার
তারিখ -১৮ ৬ ২০২০
শুনেছি কালসর্পের হিস্ হিস্ হাঁসির শব্দ ,
দেখেছি রঙ বদলাতে হাজার গিরগিটির|
ভুলিনি বিবর্ণ পাতার সবুজ কে ফিরে পাবার সেকি আপ্রাণ চেষ্টা
বহু বার তুমি ছুটে গেছ মরুভূমির প্রান্তরে মেটাতে তোমার তেষ্টা |
পিঙ্কল হারের কঙ্কালে দেখেছি করতে চুম্বন
অত্যাচারীর হাতে অত্যাচারে হতে দেখেছি ধরিত্রী মায়ের কম্পন |
অনুভব করেছি তোমার করোটির খোলা চোখের দৃষ্টি |
স্পর্শ করেছে আমায় রোদউজ্জল দুপুরের বৃষ্টি |
তবুও নীরব থেকেছে পৃথিবী , কোনো প্রতিবাদ করেনি
হয়তো কুয়াশার মায়া জাল কাটিয়ে উঠতে পারেনি |
