সাপ্তাহিক প্রতিযোগিতা ---১৩
বিভাগ --কবিতা
নিঃসঙ্গ রঙ্গন
মালা সেন দে
.১০।৬।২০১৯
মেঘেরা করেছিল আড়ি ,
বেশ কদিন গোমড়া ছিল তার আকাশ ।
প্রতীক্ষায় দিন গোনে বাউল মন ,
কয়েক লক্ষ ধূসর মেঘেরা দিয়েছিল হানা ।
এক চিলতে আষাঢ় সুখ ঝরে পড়ে,
জ্বাল…
সাপ্তাহিক প্রতিযোগিতা ---১৩
বিভাগ --কবিতা
নিঃসঙ্গ রঙ্গন
মালা সেন দে
.১০।৬।২০১৯
মেঘেরা করেছিল আড়ি ,
বেশ কদিন গোমড়া ছিল তার আকাশ ।
প্রতীক্ষায় দিন গোনে বাউল মন ,
কয়েক লক্ষ ধূসর মেঘেরা দিয়েছিল হানা ।
এক চিলতে আষাঢ় সুখ ঝরে পড়ে,
জ্বালাধরা বুকের মাঝে ভিজিয়ে নেওয়া ।
মুক্ত দানার মতো কিছু অভিমানী সুর ,
একটু একটু করে চুয়ে চুয়ে পড়ছিলো আবেগী রঙ্গনের গা বেয়ে ।
হঠাৎ ঝোড়ো হাওয়ায় লাগলো দোল ,
উঠোন জুড়ে বাঁধভাঙা উচ্ছ্বাস রঙ্গনের আবেগী স্বভাবে ।
প্রথম আকাশে উঁকি দেওয়া সূর্যের আলোয় ,
পাট ভাঙা ধূসর শাড়ির আঁচলে সাজালে রক্তিম সাজে !
এলো খোঁপায় আছড়ে পড়া সুনামির মতো ।
হঠাৎ হৃদয় ভেঙে গেল -
ভেঙে খানখান হতে দেখা আবেগী ঢেউয়ের মাঝে ।
নোনা জলের স্বাদ থাকে না বহুক্ষণ ,
হঠাৎ আসা , আবার হঠাৎ তার চলে যাওয়া ।
ধ্বংসের ক্ষতটুকু রেখে যায় হৃদয় জুড়ে ,
নিস্তব্ধ , নিশ্চুপ এক বুক কষ্ট নিয়ে তখন একা ,
নিঃসঙ্গ রঙ্গন ॥
