Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা সাপ্তাহিক সেরা সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-১৩
বিভাগ:- কবিতা

কবিতা:- যুগাবতার
কলমে:- তরুণ কুমার ইন্দু
তারিখ:- ১২/০৬/২০২০



ফারাক খুঁজি কথার, সিন্দুকে জমিয়ে রাখি তার মানে;
ছেড়ে যেতে হবেই, কেই বা কদিন রয়ে যাবে এখানে।

দূরে থেকেও তারারা, ঢেলে দেয় …


সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-১৩
বিভাগ:- কবিতা

কবিতা:- যুগাবতার
কলমে:- তরুণ কুমার ইন্দু
তারিখ:- ১২/০৬/২০২০



ফারাক খুঁজি কথার, সিন্দুকে জমিয়ে রাখি তার মানে;
ছেড়ে যেতে হবেই, কেই বা কদিন রয়ে যাবে এখানে।

দূরে থেকেও তারারা, ঢেলে দেয় অবিরত স্নিগ্ধতার আলো;
যেতে যেতে শেষের পথে, স্মৃতিরা গলবে নিয়ে সবটুকু ভালো।

স্থবির যত অভিমান, নিঃশ্বাসে থাকবে মিশে আবহমান;
বিভেদের ছায়া হোক না প্রকট, ধীরে ধীরে হবে ম্রীয়মান।

বেদুইন মেঘেও লেখা থাকে, অজানা পথের শেষ ঠিকানা;
হঠাৎ এলেও ঝড়, গাছেরা ঠিক রেখে যায় তার নিশানা।

সবাই পেতে চায়, শুধু দেওয়ার সময় হাত হয় কুন্ঠিত;
হৃদয়ে অফুরান ঐশ্বর্য, তবু বারে বারে হতে হয় লুন্ঠিত।

সুখ কিনে ফেরে, এ যুগের চেনা যত চাঁদ সওদাগর;
নিজেদের কাছেই ঋনী তারা, যখন এক রাতের নাগর।

যত কারচুপি, করেছে চুপিচুপি, বিধাতার কথা শোনেনি;
শেষের পথে, যাবে থেকে একমুঠো ছাই, তাও সে বোঝেনি।

ঋণ যত চুকিয়ে, হিসেব মিটিয়ে, নিখাদ হবে এ সত্ত্বার;
মৃদু পায়ে হেঁটে যায়, ঐ দ্যাখো দীপ্ত তেজস্বী যুগাবতার।

তরুণ কুমার ইন্দু
12/06/2020