করোনা পজিটিভ হওয়া সত্ত্বেও কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে বিমানে করে আসার অভিযোগ। কোলকাতা বিমানবন্দর থেকে সোজা পূর্বমেদিনীপুরে কোভিড হাসপাতালে চলে আসে তমলুকের দুই যুবক।পাঁশকুড়া বড়মা হাসপাতালের সামনে ঘোরাঘুরি করতে দেখে নিরাপত্ত…
করোনা পজিটিভ হওয়া সত্ত্বেও কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে বিমানে করে আসার অভিযোগ। কোলকাতা বিমানবন্দর থেকে সোজা পূর্বমেদিনীপুরে কোভিড হাসপাতালে চলে আসে তমলুকের দুই যুবক।পাঁশকুড়া বড়মা হাসপাতালের সামনে ঘোরাঘুরি করতে দেখে নিরাপত্তারক্ষীরা জিজ্ঞাসাবাদ করলে তখনই বিষয়টি জানাজানি হয়। প্রশাসন সূত্রে খবর, ওই দুই যুবক চেন্নাইতে মেকানিকাল হিসেবে কাজ করতেন। গত ১২ই জুন দুই যুবকের সোয়াব টেস্ট হয়, তাদের রিপোর্ট আসে ১৩ই জুন। সেখানে তাদের রিপোর্ট পজিটিভ আসে। তা সত্ত্বেও কিভাবে তারা বিমানে চড়লেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার না ব্যবস্থা নিলে আদালতে যাওয়ার হুমকি দিয়েছেন তিনি।
