Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা সাপ্তাহিক সেরা সম্মাননা

#সাপ্তাহিক প্রতিযোগিতা - ১৩

#কবিতা_পুরানো সেই দিনের কথা
**********************
#কলমে_বেদব্রত বসু

মিশনারী কলেজে আমি তখন থার্ড ইয়ারের ছাত্র,
অনুশাসন একটু শিথিল - ডানা গজিয়েছে মাত্র!
প্রথম দেখাটা ছিল দু'জনের, কলেজ ফেস্টের দিন…


#সাপ্তাহিক প্রতিযোগিতা - ১৩

#কবিতা_পুরানো সেই দিনের কথা
**********************
#কলমে_বেদব্রত বসু

মিশনারী কলেজে আমি তখন থার্ড ইয়ারের ছাত্র,
অনুশাসন একটু শিথিল - ডানা গজিয়েছে মাত্র!
প্রথম দেখাটা ছিল দু'জনের, কলেজ ফেস্টের দিনই না?
এলি সেদিন কার সঙ্গে যেন, অতশত চিনি না।

সুযোগ বুঝে বন্ধুবান্ধবের খপ্পর থেকে বেরিয়ে,
ইশারায় তোকে ডেকে নিয়ে সব্বার চোখ এড়িয়ে,
ফোন নম্বরের আদানপ্রদান কেমন করে বল?
শহরটাতে যে তখন ছিল ল‍্যান্ডলাইন কেবল।

কথা অফুরন্ত দুজনেরই, রোজই টেলিফোনে,
মায়ের চোখ আড়াল করে, একান্তে সংগোপনে,
বিকেল হলেই প্রতীক্ষা শুরু, নেই কোনো কাজ আর,
স্বপ্নে শুধু ক্লাস টুয়েলভ, লোরেটো বৌবাজার।

সপ্তাহতিনেক কেটে গেল, মোটামুটি এমনি করেই,
কন্ঠস্বরটার অপেক্ষা, ফোনটা হাতে নিয়ে ধরেই,
কাছে পাওয়ার স্বপ্ন প্রবল, একটু যদি আমায় ছুঁতি,
সাহস করেই ইচ্ছে প্রকাশ - "ঘুরতে যাবো, আসবি ভূতি?"

ফাটাফাটি দেখাচ্ছিল, সবাই ঘাড় ঘোরাতে বাধ্য রে,
দামি শ্যাম্পুর গন্ধে মাতাল, তুলতুলে তোর হাত ধরে,
ফ্লোরাল টপ আর লাল স্কার্টে সাক্ষাৎ এক পরী যেন,
নিশ্চিত তোকে দেখলে তখন, কামদেবেরও ভাঙ্গতো ধ্যানও।

কখনো কখনো হাত ছোঁয়াতেই কেটে গেল কয়েকটা মাস,
হায়ার সেকেন্ডারি দিয়ে হঠাৎ হয়ে গেলি খুব সিরিয়াস।
কি যেন একটা পরীক্ষা দিয়ে আমেরিকায় দিলি পাড়ি,
প্রথম প্রেমের ইতি সেখানেই, বিরহও সাত তাড়াতাড়ি।

ইতিহাস আজ ঐসব কিছু, ফিকে হয়ে যাওয়া অধ‍্যায়ই,
শুভাকাঙ্খী অনেক তখন, ফাউ ছিল বহু বোদ্ধাই,
ভুলিনি ছেলেমানুষিগুলো, টুকরো টুকরো কোলাজ আর,
মনের কোণে এখনও - ক্লাস টুয়েলভ, লোরেটো বৌবাজার।।