Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা সাপ্তাহিক সেরা সম্মাননা

সপ্তাহিক প্রতিযোগিতা পর্ব -১৩
কাল রাত।
শরীফ মোঃ সালমান।

১১-৬-২০২০

কবে শেষ হবে এই কালো রাত
ঘুচবে দুর্দিন আসবে প্রভাত,
নবীন রক্তিম রবি নতুন ধরাতে
স্বর্গীয় হাসিতে প্রভা ছড়াতে
জানিনা কবে হবে উদয়,
এ জগৎ আজ বড় অন্ধকার ময়।

আকাশ ছাওয়া ক…


সপ্তাহিক প্রতিযোগিতা পর্ব -১৩
কাল রাত।
শরীফ মোঃ সালমান।

১১-৬-২০২০

কবে শেষ হবে এই কালো রাত
ঘুচবে দুর্দিন আসবে প্রভাত,
নবীন রক্তিম রবি নতুন ধরাতে
স্বর্গীয় হাসিতে প্রভা ছড়াতে
জানিনা কবে হবে উদয়,
এ জগৎ আজ বড় অন্ধকার ময়।

আকাশ ছাওয়া কালো মেঘের কাছে
দিনদিন দিবাকর বন্দী হয়ে আছে
মানব সৃষ্ট মনন্তর হানা দিচ্ছে বারবার
লঙ্ঘিত হচ্ছে মানবিক যত অধিকার
মানবতার ঘটছে  বিপর্যয়,
এ জগৎ আজ বড় অন্ধকারকার ময়।

মানব আকৃতি  যত  দানবের হাতে
সাধারণ মানুষ মরছে নানা যন্ত্রণাতে,
আইন আদালত আজ বলছে কথা
বিচারক পালন করে যেথা নীরবতা
মানব নয় সেথা দানবের জয়,
এ জগৎ আজ বড় অন্ধকার ময়।

দুর্বৃত্তদের দখলে এ বিশ্ব আজ
ভেঙ্গে পড়ছে সভ্যতা সমাজ,
মৃত্যু প্রায় আজ সব বিশ্বাস
বন্ধ হয়ে আসছে শ্বাস প্রশ্বাস
পথে পথে পদে পদে মৃত্যু ভয়,
এ জগৎ আজ বড় অন্ধকার ময়।

(কপিরাইট সংরক্ষিত)