Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা সাপ্তাহিক সেরা সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা-১৩

#কবিতা_আমি পৃথিবী🌏
#কলমে_তুলি চক্রবর্তী


সঞ্চিত ছিল যত সুখ বুকে, সব পুরোনো সব বাসি
নতুন দিনের সুখের আশায়, চলছে খানাতল্লাশি

গভীর অসুখে মৃত্যু মিছিল, বাড়ছে রোগ লাফ দিয়ে
নীরব হয়ে দেখছি আমি, বাঁচাবো বলো ক…


সাপ্তাহিক প্রতিযোগিতা-১৩

#কবিতা_আমি পৃথিবী🌏
#কলমে_তুলি চক্রবর্তী


সঞ্চিত ছিল যত সুখ বুকে, সব পুরোনো সব বাসি
নতুন দিনের সুখের আশায়, চলছে খানাতল্লাশি

গভীর অসুখে মৃত্যু মিছিল, বাড়ছে রোগ লাফ দিয়ে
নীরব হয়ে দেখছি আমি, বাঁচাবো বলো কি নিয়ে??

আতঙ্ক ছড়িয়ে গেছে, সবাই এখন গৃহবাসি
বাঁচার লড়াই জিততে হবে, মুছে গেছে সব হাসি

সূর্য আসে ভোর নিয়ে রোজ, আঁধার কালো রাত যেন
দেখিনি তো আগে এমন দিন, আজ দেখছি বলো কেন?

আলোকদ্যুতি ছড়িয়ে আবার সোনারোদ হোক চকমক,
পুড়ে ছাই হোক আমার শরীর, দূর হয়ে
যাক সব রোগ