সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব - ১৩
বিষয় - কবিতা
শিরোনাম - #সহজ পাঠের সেই দিন গুলি"
কলমে - #লীনা সাহা
তারিখ - 11/6/2020
===============================
বাইরে অঝোর শ্রাবণ, টিপ টিপ বৃষ্টি চুঁইয়ে পড়ছে টিনের চালে,
রোজ সন্ধ্যায়
সহজ …
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব - ১৩
বিষয় - কবিতা
শিরোনাম - #সহজ পাঠের সেই দিন গুলি"
কলমে - #লীনা সাহা
তারিখ - 11/6/2020
===============================
বাইরে অঝোর শ্রাবণ, টিপ টিপ বৃষ্টি চুঁইয়ে পড়ছে টিনের চালে,
রোজ সন্ধ্যায়
সহজ পাঠের পাতায় চরিত্রদের সাথে আলাপ হতো,
"চলো ভাই নীলু, এই তালবন দিয়ে পথ,
তারপরে তিলখেত, তারপরে তিসিখেত,
তারপরে দিঘি।''
প্রশ্ন করেছিলাম, 'বাবা তিলখেত কোথায়?'
হা হা করে হেসে বলেছিলো,
"ধূর বোকা মেয়ে, এটা তো গল্প রে .... গল্প"
সন্ধ্যা নামার পর সহজ পাঠের সাদা - কালো ছবিরা
গোল হয়ে ঘিরে বসতো, গল্প করতাম ওদের সাথে, তারপর জল রঙের ছোঁয়া পেয়ে উড়ে যেতো
আকাশে।
পরদিন আবার আমায় গোল করে ঘিরে বসতো।
মায়ের হাতের পোড়া রুটিতে আগামী দিনের ভারতবর্ষ কে দেখেছিলাম,
খানিক পরে পরেই বাবাকে আকাশের দিকে ফ্যালফ্যাল করে চেয়ে থাকতে দেখতাম।
বাবার বুকের পাঁজরে দারিদ্র্যতার দাবানল দাউদাউ করে জ্বলছে, চোখের ক্ষয়ে যাওয়া চাহনী আর বসে থাকার উদাসীনতা তখন মূল্যায়ন করতে পারিনি।
ছোট বোন বিভা হামা দিয়ে বাবার কোল বেয়ে উঠছে আবার নামছে।
সবটাই ওঠা আর নামা,
জীবনটা ঠিক যেন সাপলুডো, পোড়া রুটি থেকে কলমিশাক, আবার কলমিশাক থেকে পোড়া রুটি।
রিক্সা চালিয়ে ঘরে ফেরার পর বাবাকে বলতে শুনেছি, "দেশের অবস্থা ভালো নয়",
বাবাকে প্রশ্ন করেছিলাম, "বাবা দ্যাশ কারে কয়?"
কেন? দ্যাশের কি অসুখ করছে না কি?
ইচ্ছে হতো ... বাবা যেমন রিক্সা চালায়, আমি দেশ চালাবো ....
সেইদিন,
পৃথিবীতে আমাদের মতো সুখী আর কেউ হতে পারবে
বলে আমার মনে হয় না।
রেডিওতে খবরে বলছে,
দু'এক পশলা বৃষ্টি হতে পারে,
প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে আকাশ,
দূরে আজানের সুর ভেসে আসছে,
রামকিংকর গোয়ালা আলতো ঠোঁটে খৈনী চেপে -
সাইকেলে ঘন্টি বাজিয়ে গান গাইতে গাইতে বাঁদিকের গলিতে মিলিয়ে গেল অন্ধকারে,
আজও আমি দেশ চালাবো স্বপ্ন দেখি,
আজও পোড়া রুটিতে আমার ভারতবর্ষকে খুঁজি।।
