সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব 13
১০,৬,২০২০.
।।কে যে লোকটা।। ছোট গল্প।।
।। সুনির্মল বসু।।
সবাই বলতো, তোর কিস্যু হবে না,
কেন,
তোর মন,
মনের কি দোষ,
স্বাভাবিক নয়,
কিছু হওয়ার মানে কি,
বাড়ি গাড়ি ফ্লাট।
মধুরিমা একদিন এলো জীবনে। সকাল-ব…
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব 13
১০,৬,২০২০.
।।কে যে লোকটা।। ছোট গল্প।।
।। সুনির্মল বসু।।
সবাই বলতো, তোর কিস্যু হবে না,
কেন,
তোর মন,
মনের কি দোষ,
স্বাভাবিক নয়,
কিছু হওয়ার মানে কি,
বাড়ি গাড়ি ফ্লাট।
মধুরিমা একদিন এলো জীবনে। সকাল-বিকেল সন্ধ্যে ও তখন স্বপ্নে মশগুল। একদিন মধুরিমা বিরক্ত হয়ে বলল,
তুমি সবার মতো ন ও,
কেন,
নিজের ভালো বোঝো না,
আমি সবাইকে ভালবাসি,
তাতে কি হয়,
কবিতা লেখা হয়,
ওতে কি পেট ভরে,
মন ভরে,
আমার পোষাবে না,আমি চললাম।
ওর ভালবাসার মানুষেরা সবাই ওকে ছেড়ে চলে গেল। ও এখন নদীর কাছে গিয়ে কাঁদে, প্রাচীন গাছের কাছে গিয়ে ব্যক্তিগত দুঃখ জানিয়ে আসে।
ও এখন নদীর ঢেউ গোনে, বাতাসের সঙ্গে কথা বলে,পড়ন্ত বিকেলে পাখির ডানায় মুছে যাওয়ার রোদ্দুরের ছবি দ্যাখে, ভোরবেলায় ঘুম ভেঙে দীঘির জলে শাপলা শালুক দ্যাখে, প্রজাপতি গঙ্গা ফড়িং এর ওড়াউড়ি দেখে ওর সময় কেটে যায়। দ্বীপের মধ্যে পলাশ বন লালে লাল দ্যাখে, দুঃখী মানুষের কান্না ওর রাতের ঘুম কেড়ে নেয়।
ওর লেখালিখি শুরু হয়।
কে কবে ব্যথা দিয়েছিল, সেসব আজ ও আর মনে করতে চায় না। রাতের নিঃসঙ্গ মুহূর্তে শব্দের ঢেউয়ে
ওর লেখার খাতা ভরে যায়।
একদিন স্বীকৃতি আসে। আসে সম্মাননা।
তোর কিস্যু হবে না, কথাটা ওকে তাড়িয়ে বেড়ায়। যাদের হয়েছে, কি হয়েছে, বাড়ি গাড়ি ফ্ল্যাট।
ও মনে মনে বলে, আমি তো কিছু পেতে চাইনি। অথচ, না চাইতে সবকিছু এলো। সবাই ছেড়ে চলে গেল। মধুরিমা আমাকে বুঝলো না।
তারপর এক আশ্চর্য সকাল এলো। মুখে হাসি নিয়ে
কতজন অভ্যর্থনা জানাতে এলো। এত ফুল, এত মালা।
মধুরিমা এসে বলল, আমি তোমার কাছে ফিরে এসেছি। ভুল হয়ে গেছে। আমাকে তোমার সঙ্গে নাও।
সম্ভব না।
কেন,
একদিন আকাশ হারিয়ে ছিলাম, আজ আমি আকাশ খুঁজে পেয়েছি।
তার মানে,
মানে বুঝতে হবে না। তুমি এখন যাও।
কোথায়,
যেখানে ইচ্ছে,
তোমার কাছে থাকতে পারবো না,
এই পাহাড়, ওই দিগন্ত রেখা, ওই নদী, ওই সমুদ্দুর,
আমার ভালবাসার পৃথিবী, আর কাউকে চাই না।
বেজার মুখ করে মধুরিমা চলে গেল।
লোকটা তখন কাগজ কলম নিয়ে আবার লিখতে বসলো। মনে মনে বলল, আমি দুঃখী মানুষের কথা লিখবো। আমি গাছে গাছে ফুল ফোটাবো। অরণ্য পাখির গানের কথা লেখায় তুলে ধরবো। নদী যখন সাগরে যায়, সেই জল তরঙ্গ শুনবো।
কিছু হতে পারা ,না হতে পারা, আমি বুঝিনা। বুঝতে চাইও না, আমার লেখা প্রতিটি অক্ষরে জীবনের অমোঘ বাণীটি লিখে যাবো।
আকাশ নদী গাছপালা পাখির গান আমার সঙ্গী। আমার আর কাউকে প্রয়োজন নেই।
