#সাপ্তাহিক_কবিতা_প্রতিযোগিতা পর্বঃ ১৩
বিভাগঃ কবিতা
#শিরোনামঃ সোনার কাঠি রূপোর কাঠি
#কলমেঃ মধুপর্ণা বসু
আমার তো কিছু পাবার ছিলনা,
তুমি আমার মনকে সেচন করে সোনার ফসল দিলে।
আমি আমরণ তাকে সংবহনের সিক্ততা দেব,
বহুদিন আগে,অন্তঃপুরে খিল…
#সাপ্তাহিক_কবিতা_প্রতিযোগিতা পর্বঃ ১৩
বিভাগঃ কবিতা
#শিরোনামঃ সোনার কাঠি রূপোর কাঠি
#কলমেঃ মধুপর্ণা বসু
আমার তো কিছু পাবার ছিলনা,
তুমি আমার মনকে সেচন করে সোনার ফসল দিলে।
আমি আমরণ তাকে সংবহনের সিক্ততা দেব,
বহুদিন আগে,অন্তঃপুরে খিল দিয়েছিলাম,
মেহগিনির সুখশয্যা ভুলে গেছে মান অভিমানের পথঘাট।
ওই যে বন্ধ দুয়ার ; ওর ভেতরে রয়ে গেছে ঢাকাই শাড়ি, মাথার গাজরা,কপালের কাঁচপোকা টিপ,
ফুলশয্যার অবিন্যস্ত সাদা চাদরে, সিঁদুরের মাখামাখি সহবাস।
তারপর কবে যেন আলো আঁধারিয়া রাস্তায়, ট্রামলাইন হয়ে গেছে জীবন, সমান্তরালে, পেয়ালাপিরিচের সহাবস্থান।
সময়মতো পিচগলা রোদ, মনখারাপী কালো মেঘ, শালুক পদ্ম আর শিমুক বকুলে ছোঁয়াচ দূরত্ব....
সিংহদুয়ারের এপার ওপার পেশোয়ারি গোলাপ গাছটি শেকড়ের সব শক্তি নিয়ে
রক্ষা করছে, সম্পর্ক, নাড়ীর টানাপোড়েন।
আর সে আর এক মেয়ে, মূর্খতার সম্মান পত্র নিয়ে, দাঁড়িয়ে আছে সেই কবে থেকে.......
জীবনের সূর্য তোরণে তোমায় স্বাগত।
সন্ধ্যা, ক্লান্ত পরিচিত পুরুষের মত নক্ষত্রজাত প্রেমে অভিষিক্ত হও।
