Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা সাপ্তাহিক সেরা সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব - ১৩
বিভাগ - পদ্য কবিতা
শিরোনাম - #হোক_ভালোবাসার_সংক্রমণ‼
কলমে - #নব_কুমার
তারিখ - ১১/০৬/২০২০

ঘুচে যাক সকল ব্যথা বেদনা
জীবনের সমস্ত আস্ফালন
ভুলে যাও আজ জমানো ঘৃণা
হোক ভালোবাসার সংক্রমণ!

ছড়িয়ে পড়ুক দিকে…

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব - ১৩
বিভাগ - পদ্য কবিতা
শিরোনাম - #হোক_ভালোবাসার_সংক্রমণ‼
কলমে - #নব_কুমার
তারিখ - ১১/০৬/২০২০

ঘুচে যাক সকল ব্যথা বেদনা
জীবনের সমস্ত আস্ফালন
ভুলে যাও আজ জমানো ঘৃণা
হোক ভালোবাসার সংক্রমণ!

ছড়িয়ে পড়ুক দিকে দিকে আজ
স্নেহের কোমল পরশ প্রতিক্ষণ
থমকে যাক ওই হিংসার চাকা
হোক ভালোবাসার সংক্রমণ!

বিভেদের নেশাতে পাগল সমাজ
আজ বুঝুক একতার প্রয়োজন
সাম্প্রদায়িকতার শেকড় উপড়ে দিয়ে
হোক ভালোবাসার সংক্রমণ!

মনের মলিনতা সব ধুয়ে দিয়ে
কালিমা মুক্ত করুক জীবন
আজ অহিংসার বীজ বপন করে
হোক ভালোবাসার সংক্রমণ!

অহংবোধের সূর্য যাক অস্তমিত
বেঁধে বেঁধে থাক মানুষজন
মহামারীর মতো পৃথিবীর বুকে
হোক ভালোবাসার সংক্রমণ‼