Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা সাপ্তাহিক সেরা সম্মাননা

সাপ্তাহিক সেরা কবিতা প্রতিযোগিতা
নতুন পৃথিবী গড়ি/সুপ্রিয়া চক্রবর্ত্তী/11/06/20
"””""”"""""""""""""""""""""&…


সাপ্তাহিক সেরা কবিতা প্রতিযোগিতা
নতুন পৃথিবী গড়ি/সুপ্রিয়া চক্রবর্ত্তী/11/06/20
"””""”"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

নিশ্চই আবার একদিন দেখবো নতুন সূর্যোদয়
হয়তো পৃথিবী আবার একদিন সেজে উঠবে
আপন ধারায়।
হয়তো গাছে গাছে পাখিরা গেয়ে উঠবে সুরেলা গান
হয়তো আবার শান্তি বারিধারায় এ ধরনী করবে স্নান

আবার হয়তো গাইবে মানুষ সাম্যবাদের গান
আবার হয়তো হাসবে ভুবন, ভুলে যত অভিমান
এক হবে যত আমির, গরীব, হিন্দু,মুসলিম,খ্রিস্টান
হাতে হাত ধরে গাইবো আমরা মানবতার গান।

জাগ রে মানব জাগ, ভুলে যত ঘাত প্রতিঘাত
প্রত্যেকের তরে প্রত্যেকে আমরা এসো সকলে বাড়াই দুহাত
বুক ফাটা সব গরীব আদমি যত,
মিলেমিশে সব মিটিয়ে দেবো তোমাদের হৃদয়ের ক্ষত

আমাদের একটাই তো ঠিকানা, আমরা এক পৃথিবীর ভাই বোন
ভালোবাসা দিয়ে খুশি রাখবো ধরিত্রী মা এর মন
রুষ্ঠ হয়েছে প্রকৃতি আমার, রুষ্ঠ হয়েছে দেবতা
আমরা সকলে আবার আনবো ধরায়
 মিলনের সুখ বারতা।

সুপ্রিয়া চক্রবর্ত্তী@কপিরাইট100420201403