সাপ্তাহিক সেরা কলম প্রতিযোগিতা-পর্ব ১৩
বিষয় -- উন্মুক্ত
কবিতা----প্রেম নিঃশব্দে কথা বলে
কলমে- অনিন্দিতা রায়
বসন্ত যাওয়ার আগে
দু -হাত ভরে পলাশ রঙে রাঙিয়ে দিয়ে যায়,
মন,ইচ্ছে স্বপ্ন আর এক মুঠো খুশি কে-----
…
সাপ্তাহিক সেরা কলম প্রতিযোগিতা-পর্ব ১৩
বিষয় -- উন্মুক্ত
কবিতা----প্রেম নিঃশব্দে কথা বলে
কলমে- অনিন্দিতা রায়
বসন্ত যাওয়ার আগে
দু -হাত ভরে পলাশ রঙে রাঙিয়ে দিয়ে যায়,
মন,ইচ্ছে স্বপ্ন আর এক মুঠো খুশি কে-----
মেঘেদের ভাঁজে চাঁদ হারিয়ে গেলে,
বৈশাখী বাতাসে ভোরের আলো ছুঁই।
ইচ্ছে হয়----
প্রভাতী আলোয় তোমার সাথে সূর্যোদয় দেখার
যে দিন গুলো হারিয়ে গেছে
নিস্প্রভ রাত্রির অবগুন্ঠনে
পাবো কি আমরা সেই সব দিন?
কোনদিন তো এমন হোক--
নীরবতা নামুক
হৃদয় বসুক পাশে,
দুজনের মাঝে জমে থাকা ব্যবধান
ঝুর -ঝুর করে পড়ে যাক,
ভালবাসার ঝুলিতে।
বয়স দিয়ে নাই বা বাঁধলে
চাওয়ার সীমারেখা কে।
এভাবেও কায়াহীন ভালবাসা দিয়ে,
স্বর্গীয় প্রেম রচনা করা যায়------
তুমি-ই তো বলো,
প্রেম যে ভাষাহীন----
অন্তর কথা বলে।।