Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা সাপ্তাহিক সেরা সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব--১৩-- বিভাগ কবিতা।
ইন্দ্রাণী রাহা।
১১.৬.২০. শিরোনাম--............"অতীত".............
-----------------------------------
পায়ের নীচে শুকনো পাতার মর্মর,
আমার সত্তায় ওঠে আলোড়ন,
সুদূর অতীতের হাতছ…


সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব--১৩-- বিভাগ কবিতা।
ইন্দ্রাণী রাহা।
১১.৬.২০. শিরোনাম--............"অতীত".............
-----------------------------------
পায়ের নীচে শুকনো পাতার মর্মর,
আমার সত্তায় ওঠে আলোড়ন,
সুদূর অতীতের হাতছানি
নাভিমূল ভেদ করা নিঃশ্বাসে
অন্তরাত্মায় লাগে কাঁপন,
কানে ভাসে দিগভ্রান্ত স্বর।
তীব্র সে আকর্ষণে
সন্মোহিত হই আমি
নিরন্তর তরঙ্গ বিভঙ্গের দোলায়,
ভেঙে হই শত খান
চেতনা হয় আচ্ছন্ন,
কুহক ইশারায় টান ধরে মনে।
আমার এ অবধি পথ চলায়
অতীতের কি নেই কোন স্হান?
কি করে বিস্মৃতির গর্ভে
হয় তারা লীন?
অতীতের বক্ষ পরে
পদচারণা বর্তমানের,
ক্রমশঃ বর্তমানও হয় অতীত,
হয় তার ক্ষয়,
সেই পথের প্রান্তে
অপেক্ষায় থাকা ভবিষ্যত,
অতীতেই হবে তার লয়  ।।

Copy right@indrani raha.
11.6.20.