Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নবী দিবসকে সামনে রেখে রক্তদান শিবির

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর..... পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের রামনগর নতুন বাজার নবী দিবস উদযাপন কমিটির উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো কমিউনিটি হলে। রামনগর-নতুনবাজার নবী দিবস উদযাপন কমিটির উদ্যোগে প্রথম বারের জন…


নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর..... পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের রামনগর নতুন বাজার নবী দিবস উদযাপন কমিটির উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো কমিউনিটি হলে। রামনগর-নতুনবাজার নবী দিবস উদযাপন কমিটির উদ্যোগে প্রথম বারের জন্য আয়োজিত রক্তদান শিবিরে ৫ জন মহিলা সহ মোট ৫৮ জন রক্তদাতা রক্তদান করেন। সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার রক্তদান না করে ফিরে যান আরো ২০ জন রক্তদাতা।

শিবিরের রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন বিধায়ক দীনেন রায়,সদর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গণি ইসমাইল মল্লিক,পাঁচখুরি ৬/২ এর গ্রাম প্রধান রবিউল হোসেন সর্দার,১১ গ্রাম মুসলিম সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি সব্যসাচী মন্ডল, মেদিনীপুর শহর মুসলিম কমিটির সম্পাদক সরফরাজ খান, চুয়াডাঙ্গা হাইস্কুলের প্রধান শিক্ষক শুভেন্দু সিনহা, সহকারী প্রধান শিক্ষক মাতুয়ার মল্লিক,এই রক্তদান শিবিরের মুখ্য পৃষ্ঠপোষক রক্তদান আন্দোলনের কর্মী শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, সমাজসেবী সেক ইমামুদ্দিন,প্রাক্তন প্রধান সেক আব্দুল সাদেক, প্রাক্তন উপ প্রধান আকবর খান, সমাজসেবী মইদুল খান, সমাজসেবী মুক্তার আলী খান, সমাজসেবী নজরুল মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

শিবিরের আয়োজকদের পক্ষে উপস্থিত ছিলেন আশরাফুল মন্ডল, মফিজুল সাহা, সাহিল খান, মোহিদুল মল্লিক, সুরজিৎ খান, ফিরোজ মল্লিক, আকিমুদ্দিন মন্ডল সহ অন্যান্যরা। রক্ত সংগ্রহ করেন ডেবরা ব্লাড সেন্টার কর্তৃপক্ষ।