Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নিখিল বঙ্গ শিক্ষক সমিতির রাজ্য সম্মেলনের অভর্থনা কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর : শতবর্ষ প্রাচীন শিক্ষক সংগঠন নিখিল বঙ্গ শিক্ষক সমিতি (এবিটিএ)-এর একাদশ ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন এবার মেদিনীপুর শহরে অনুষ্ঠিত হবে।১৯৮০ সালে অবিভক্ত মেদিনীপুর জেলার কাঁথিতে রাজ্য সম্মেলনের পর আব…


নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর : শতবর্ষ প্রাচীন শিক্ষক সংগঠন 

নিখিল বঙ্গ শিক্ষক সমিতি (এবিটিএ)-এর একাদশ ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন এবার মেদিনীপুর শহরে অনুষ্ঠিত হবে।১৯৮০ সালে অবিভক্ত মেদিনীপুর জেলার কাঁথিতে রাজ্য সম্মেলনের পর আবার এবছর ডিসেম্বরে অবিভক্ত মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে অনুষ্ঠিত হবে এবিটিএ-এর রাজ্য সম্মেলন।এই উপলক্ষে ঐতিহ্যবাহী বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে অভ্যর্থনা কমিটি গঠন সভা অনুষ্ঠিত হলো।


এই উপলক্ষে এদিন সকালে আড়াইশোর বেশি অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীকে  সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি আয়োজিত শিক্ষা কনভেনশনে বক্তব্য রাখেন রাজ্য সম্পাদক সুকুমার পাইন।বিকেলে অভ্যর্থনা কমিটি গঠনের স্বতন্ত্র সভায় চার শতাধিক শিক্ষক সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের উপস্থিতির মাধ্যমে গঠিত হল অভ্যর্থনা কমিটি।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ডঃ মনোরঞ্জন মাইতি অভর্থনা সমিতির সভাপতি ও শিক্ষক নেতৃত্ব জগন্নাথ খান অভর্থনা সমিতি সম্পাদক হিসাবে নির্বাচিত হন। বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুদীপ্ত গুপ্ত ও সাধারণ সম্পাদক সুকুমার পাইন। প্রকাশ করা হয় সম্মেলনের লোগো।