পূর্ব মেদিনীপুর , পাঁশকুড়া: মানসিক চাপ সহ্য করতে না পেরে কোলাঘাটের আড়িশান্ডা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মৃত্যু হল পাঁশকুড়ার শিক্ষক সন্তোষ কুমার মন্ডলের। পরিবারের দাবী ২০১৬ সালে চাকরি হারা প্রার্থীদের তালিকায় নাম ছিল সন্তোষ কু…
পূর্ব মেদিনীপুর , পাঁশকুড়া: মানসিক চাপ সহ্য করতে না পেরে কোলাঘাটের আড়িশান্ডা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মৃত্যু হল পাঁশকুড়ার শিক্ষক সন্তোষ কুমার মন্ডলের। পরিবারের দাবী ২০১৬ সালে চাকরি হারা প্রার্থীদের তালিকায় নাম ছিল সন্তোষ কুমার মন্ডলের। তখন থেকেই মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন তিনি।সংসার চালাতে টিউশন পড়ানো শুরু করেন। পাশাপাশি নিচ্ছিলেন রাত জেগে SSC পরীক্ষার জন্য প্রস্তুতি। এসএসসি পরীক্ষার প্রস্তুতি চলাকালীন অসুস্থ হয়ে পড়ে, সেই অবস্থায় নবম দশম এসএসসি পরীক্ষা দেয়। তারপরে হঠাৎ করেই গত বৃহস্পতিবার অসুস্থ হয়ে পড়েন।তাকে প্রথমে মেচগ্ৰামে পরে কলকাতার একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রাতে তার মৃত্যু হয়। পরিবারের দাবি চাকরি চলে যাওয়ায় মানষিক চাপ সহ্য করতে না পেরে তার মৃত্যু হয়েছে।
