Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

যক্ষ্মা রোগীদের জন্য পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ

অরুণ কুমার সাউ, কোলাঘাট : দুর্গাপূজার শুধু আনন্দ আর আলোর উৎসব নয়, এটি সমাজের প্রতি দায়বদ্ধতা পালনেরও এক অনন্য মঞ্চ। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের একটি দুর্গাপূজা কমিটি সেই মন্ত্রকেই সত্যি করে তুলল। মঙ্গলবার থেকে তারা পূর্ব মেদিনী…


অরুণ কুমার সাউ, কোলাঘাট : দুর্গাপূজার শুধু আনন্দ আর আলোর উৎসব নয়, এটি সমাজের প্রতি দায়বদ্ধতা পালনেরও এক অনন্য মঞ্চ। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের একটি দুর্গাপূজা কমিটি সেই মন্ত্রকেই সত্যি করে তুলল। মঙ্গলবার থেকে তারা পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকের সরকারি চিকিৎসাধীন যক্ষ্মা (টিবি) রোগীদের জন্য পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি শুরু করেছে।

এই মানবিক উদ্যোগের প্রথম ধাপটি সম্পন্ন হয়েছে শহীদ মাতঙ্গিনী ব্লকের জানুবসান গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে প্রায় ৬০ জন যক্ষ্মা রোগীর পরিবারের হাতে এক মাসের জন্য পর্যাপ্ত খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এই খাদ্যসামগ্রী রোগীদের দ্রুত আরোগ্যের জন্য অত্যন্ত জরুরি।

ওই স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই পুষ্টিকর খাবার সরবরাহ এক বছর ধরে অব্যাহত থাকবে। এর ফলে চিকিৎসার পাশাপাশি রোগীরা সুষম খাদ্য পাবে, যা তাদের সুস্থতার পথে অনেকটাই সাহায্য করবে। পূজার আনন্দের সময় এই ধরনের একটি উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া মানুষের প্রতি এক উজ্জ্বল মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করল।