Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে এস ইউ সি আই (সি) দলের উদ্যোগে মাও সেতুং-এর ৫০ তম প্রয়াণ দিবস উদযাপন

অরুণ কুমার সাউ, তমলুক: বিশ্ব সর্বহারার মহান নেতা, চীন বিপ্লবের রূপকার মহান নেতা মাও সে তুং- এর পঞ্চাশ তম প্রয়াণ দিবসে আজ ৯ সেপ্টেম্বর সকালে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের অফিস তমলুকের রাজাবাজারে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। মা…


অরুণ কুমার সাউ, তমলুক: বিশ্ব সর্বহারার মহান নেতা, চীন বিপ্লবের রূপকার মহান নেতা মাও সে তুং- এর পঞ্চাশ তম প্রয়াণ দিবসে আজ ৯ সেপ্টেম্বর সকালে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের অফিস তমলুকের রাজাবাজারে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। মাল্য দান করে শ্রদ্ধার্ঘ্য জানান এই দলের পূর্ব মেদিনীপুর জেলা উত্তর সাংগঠনিক কমিটির জেলা সম্পাদক প্রণব মাইতি, জেলা সম্পাদক মন্ডলের সদস্য জ্ঞানানন্দ রায়, শিলা দাস, চিন্ময় ঘোড়াই, জেলা কমিটির সদস্য লেখা রায়, মানিক মাইতি প্রমূখ। প্রভাতী এই সভায় মাও সে তুং রচিত লেখনি পাঠ করা হয় এবং আন্তর্জাতিক সংগীত পরিবেশিত হয়। মেচেদায় এস ইউ সি আই দলের জেলা অফিস ক্ষুদিরাম ভবনের সামনে মাও সে তুং এর প্রতিকৃতিতে মাল্যদান করেন জেলা সম্পাদক মন্ডলী সদস্য সুব্রত দাস, ডাক্তার বিশ্বনাথ পড়িয়া, স্বপন জানা প্রমূখ।

 জেলা সম্পাদক প্রণব মাইতি বলেন, আজ সারা বিশ্বে চারিদিক থেকে পুঁজিপতিদের আক্রমণে জনতার দৈনন্দিন সংকট বাড়ছে, তার বিরুদ্ধে গরিব মেহনতী শ্রমিক মানুষের শুনহীন সমাজ গড়ার ও বাঁচার লড়াই আন্দোলনের প্রেরণা মাও সে তুং। জেলার বিভিন্ন প্রান্তে দলীয় অফিসে এবং নানান স্থানে মাও সে তুং এর ৫০ তম প্রয়াণ দিবস উদযাপিত হচ্ছে। এবং আজ দলের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে কলকাতায় সুবর্ণ বণিক সমাজ হলে দলের নেতা রবিন সমাজপতি এক সভায় বিস্তারিত বক্তব্য রাখেন।