*অরুণ কুমার সাউ,তমলুক:* দেখতে দেখতে সাফল্যের ৯টি বছর পেরিয়ে ১০ম বর্ষে পা দিল তমলুক শহরের অন্যতম জনপ্রিয় দেওয়াল পত্রিকা '৫-এ পঞ্চবাণ'। এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে সম্প্রতি প্রকাশিত হলো পত্রিকাটির দশম বর্ষের প্রথম …
*অরুণ কুমার সাউ,তমলুক:* দেখতে দেখতে সাফল্যের ৯টি বছর পেরিয়ে ১০ম বর্ষে পা দিল তমলুক শহরের অন্যতম জনপ্রিয় দেওয়াল পত্রিকা '৫-এ পঞ্চবাণ'। এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে সম্প্রতি প্রকাশিত হলো পত্রিকাটির দশম বর্ষের প্রথম সংখ্যা, যা উৎসর্গ করা হয়েছে বর্তমানের 'বইমেলা সংখ্যা' হিসেবে। তমলুক শহরের তাম্রলিপ্ত পৌরসভার ঠিক পাশেই, তমলুক ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড প্রাঙ্গণে দীর্ঘ ২৪ ফুট বাই ৮ ফুটের সুবিশাল প্রাচীর জুড়ে এই সুদৃশ্য পত্রিকাটি শোভা পাচ্ছে। ফ্লেক্সের মাধ্যমে প্রতি দু’মাস অন্তর বছরে মোট ৬টি সংখ্যা নিয়মিত প্রকাশিত হয় এই পত্রিকায়।'৫-এ পঞ্চবাণ'-এর বিশেষত্ব হলো এর নান্দনিক উপস্থাপনা। প্রতিটি কবিতায় যেমন থাকে সমাজের জন্য কোনো বিশেষ বার্তা, ঠিক তেমনই প্রতিটি কবিতার সঙ্গে সামঞ্জস্য রেখে যুক্ত করা হয় হাতে আঁকা ইলাস্ট্রেশন। বর্তমানের ডিজিটাল যুগে দাঁড়িয়ে পুরনো সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতেই এই অভিনব উদ্যোগ।পত্রিকার যুগ্ম-সম্পাদক সন্দীপ চক্রবর্ত্তী ও শিব্যেন্দু সরকার জানান, "আমাদের লক্ষ্য হলো দেওয়াল পত্রিকার গুণমান বজায় রেখে একে সমাজের দর্পণ হিসেবে গড়ে তোলা। অতীতের সংস্কৃতিকে ধারাবাহিকভাবে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরার লক্ষ্যেই আমাদের এই পথ চলা।"