Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কুইজের মহোৎসব কুইজ কার্নিভাল মঞ্চে জ্ঞান চর্চার পাশাপাশি সমাজের পাশে থাকার বার্তা দিলো মেদিনীপুর কুইজ কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর : মেদিনীপুর কুইজ কেন্দ্র সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মেদিনীপুর শহরের প্রদ্যুৎ স্মৃতি সদনে কুইজ কেন্দ্রের প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত ড.মৌসম মজুমদার মঞ্চে অনুষ্ঠিত হলো রাজ্যের অন্যতম বৃহৎ কুইজ…

 নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর : মেদিনীপুর কুইজ কেন্দ্র সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মেদিনীপুর শহরের প্রদ্যুৎ স্মৃতি সদনে কুইজ কেন্দ্রের প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত ড.মৌসম মজুমদার মঞ্চে অনুষ্ঠিত হলো রাজ্যের অন্যতম বৃহৎ কুইজ উৎসব কুইজ কার্নিভাল সিজন-৬ । অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান কুইজ কেন্দ্রের সম্পাদক সুজন বেরা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রিংকু চক্রবর্তী।সমবেত অতিথিবৃন্দের উপস্থিতেতে কুইজ কেন্দ্রের চিরাচরিত. রীতি মেনে চারাগাছে জল ঢেলে এই কুইজ মহোৎসবের সূচনা হয়। উদ্বোধনী পর্বে নৃত্য পরিবেশন করে প্রান্তিক পরিবারের শিশুদের নিয়ে কুইজ কেন্দ্র পরিচালিত উদয় পল্লীর রেল কলোনীতে অবস্থিত 'মস্তি কি পাঠশালা'-র কচিকাঁচারা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৃথিবী বিখ্যাত জাদুকর পি সি সরকার (জুনিয়র),পি সি সরকারের সহধর্মিণী জয়শ্রী সরকার,কুইজ কেন্দ্রের ব্যান্ড অ্যাম্বাসেডর গায়ক সিধু, পদ্মশ্রী ও অজুর্ন পুরস্কারে ভূষিত এভারেষ্ট জয়ী পর্বতারোহী দেবাশিস বিশ্বাস, মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা, প্রয়াত মৌসম মজুমদারের স্ত্রী সুপর্ণা জানা, পিএমডিসিসিআই এর সম্পাদক চন্দন বসু, বিশিষ্ট নাগরিক প্রসেনজিৎ সাহা, মেদিনীপুর কলেজের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক সত্যরঞ্জন ঘোষ, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক ড.বিবেকানন্দ চক্রবর্তী, বিশিষ্ট সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা, বিশিষ্ট নৃত্যশিল্পী শেষাদ্রী মিশ্র, বিশিষ্ট বাচিক শিল্পী মোনালিসা সামস্ত,বিশিষ্ট সংগ্রাহক উজ্জ্বল সর্দার, আন্তর্জাতিক ফটোগ্রাফার সৌরভ দাস,নাড়াজোল রাজপরিবারের সদস্য মানবেন্দ্রনাথ খান সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। কার্নিভাল মঞ্চ থেকে 'বাংলার গর্ব' সম্মানে ভূষিত করা হয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মূকাভিনয় শিল্পী যোগেশ দত্তকে।তাঁর অনুপস্থিতিতে তাঁর পক্ষে এই সম্মান গ্রহণ করেন তাঁর কন্যা প্রকৃতি দত্ত। জীবনকৃতি সম্মানে ভূষিত করা হয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যাদুকর পি সি সরকার জুনিয়র ও শ্রী শ্বেতাম্বর স্থানকবাসী জৈন সভার চেয়ারম্যান সমাজকর্মী সরদারমল কাঁকারিয়া।বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য 'মেদিনীপুর রত্ন' সম্মানে ভূষিত করা হয় যথাক্রমে ঝাড়গ্রাম আর্ট একাডেমীর কর্ণধার প্রখ্যাত পুতুল শিল্পী ও চিত্রশিল্পী সঞ্জীব মিত্র, প্রখ্যাত বৈজ্ঞানিক ও সমাজকর্মী ড.অনির্বাণ দাস, ইংলিশ চ্যানেল জয়ী সাতারু আফরিন জাবি, এভারেষ্ট জয়ী পুলিশ কর্মী লক্ষ্মীকান্ত মন্ডলকে। রিয়েল হিরো অফ আওয়ার সোসাইটি পুরস্কারে পুরস্কৃত করা হয় সমাজসেবী ও পশুপ্রেমী আই পি এস দ্যূতিমান ভট্টাচার্যকে। অবশ্য ব্যস্ততার কারণে তিনি উপস্থিত হতে পারেননি।আচার্য রত্ন সম্মানে ভূষিত হয় কুইজ কেন্দ্রের সদস্য বিশিষ্ট শিক্ষিকা সুতপা বসু। পাশাপাশি কুইজের প্রসার ও সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য বেশ কয়েকজন কৃতি ব্যক্তি ও সংস্থাকে কার্ণিভাল মঞ্চ থেকে সম্মানিত করা হয়। কার্নিভালের দুদিনের বিভিন্ন সময়ে উপস্থিত ছিলেন বিশিষ্ট উদ্যোগপতি বজরংলাল আগরওয়াল, রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড.স্বপ্না ঘোড়ুই, বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক ও লেখক ড.মধুপ দে, সাহিত্যিক ও সমাজকর্মী রোশেনারা খান, সাহিত্যিক বিদ্যুৎ পাল,ভয়েস ওভার আর্টিস্ট ও নাট্যকর্মী শিল্পী শোভন কামিল্যা,কিংস ইলেভেন পাঞ্জাবের সাপোর্টিং স্টাফ দুর্জয় বেরা, অভিনেত্রী শ্রাবণী ভূঁইয়া ,শিক্ষারত্ন স্বপন পড়িয়া ,শিক্ষারত্ন সুব্রত মহাপাত্র, বিশিষ্ট সঞ্চালক অখিলবন্ধু মহাপাত্র সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। দুদিনের কার্নিভালে সর্বসাধারণের কুইজ, আন্তঃবিদ্যালয় কুইজ অনুষ্ঠিত হয়। পাশাপাশি মহিলাদের নিয়ে বিশেষ কুইজ 'আমি অদ্বিতীয়া' অনুষ্ঠিত হয়। অদ্বিতীয়ায় কয়েকটি বিষয় রাউন্ড পরিচালনা করেন অভিনেত্রী শ্রাবণী ভূঁইয়া। কুইজ গুলো কুইজ কেন্দ্রের কুইজ মাস্টারদের পাশাপাশি আমন্ত্রিত কুইজ মাস্টারটা কুইজগুলো পরিচালনা করেন। পাশাপাশি অনুষ্ঠিত হয় পরিবেশ বিষয়ক 'ফেস পেন্টিং' প্রতিযোগিতা। সব ইভেন্ট মিলিয়ে বাংলার বিভিন্ন প্রান্তের আড়াইশোর বেশি টিম অংশ নেন। কার্নিভাল মঞ্চে মেদিনীপুরে রাজবংশ ও জমিদার বংশ সংক্রান্ত একটি গ্রন্থ কুইজ কেন্দ্রের উদ্যোগে প্রকাশিত হয়।নারী স্বাস্থ্য সচেতনতা নিয়ে বিশেষ আলোচনা করেন ডাঃ এন মাধুরী।পাশাপাশি দুদিন সন্ধ্যাতেই মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। বিশেষ আকর্ষণ ছিল যোগেশ দত্ত মাইম একাডেমীর মূকাভিনয়, ইছামতি ব্যান্ডের গান ও শেষাদ্রী ডান্স একাডেমীর নৃত্য উপস্থাপনা। কুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বেশকিছু সামাজিক কাজ কার্নিভাল মঞ্চে অনুষ্ঠিত হয়। মস্তি কি পাঠশালার দুঃস্থ শিক্ষার্থীদের পাশাপাশি বেশকিছু মেধাবী ছাত্রছাত্রীদের হাতে স্কুল ব্যাগ হয় অন্যান্য শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। পরবর্তী পর্যায়ে আরো বেশকিছু শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। উদয় পল্লীর রেল কলোনীর প্রান্তিক পরিবারের মহিলাদের শাড়ী প্রদান করা হয়। পাশাপাশি প্রয়োজন থাকা একজন ব্যাক্তি ও সংস্থার হাতে হুইল চেয়ার তুলে দেওয়া হয়। বিভিন্ন প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের আর্থিক পুরস্কার ও ট্রফির পাশাপাশি অন্যান্য পুরস্কারে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্নেহাশিস চৌধুরী,গৌতম বোস ও মনীষিতা বোস। সকলের সহযোগিতায় দুদিনের কার্নিভাল সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান কুইজ কেন্দ্রের সম্পাদক সুজন বেরা ও সভাপতি রিংকু চক্রবর্তী।