Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সেমিস্টার বাতিল সহ সরকারী শিক্ষা ব্যবস্থা রক্ষার দাবি নিয়ে পূর্ব মেদিনীপুর জেলা বিদ্যালয় পরিদর্শক দপ্তর অভিযান

বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুকউচ্চমাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বাতিল,সকল শূন্যপদে শিক্ষক-শিক্ষাকর্মী নিয়োগ,রাজ্যের ৮২০৭ টি সরকারী স্কুল বন্ধের ষড়যন্ত্র বাতিল,কম্পোজিট গ্রান্টের টাকা প্রদান,সরকার নির্ধারিত ভর্তি ফি'র থেকে বে…

 বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক

উচ্চমাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বাতিল,সকল শূন্যপদে শিক্ষক-শিক্ষাকর্মী নিয়োগ,রাজ্যের ৮২০৭ টি সরকারী স্কুল বন্ধের ষড়যন্ত্র বাতিল,কম্পোজিট গ্রান্টের টাকা প্রদান,সরকার নির্ধারিত ভর্তি ফি'র থেকে বেশি নেওয়া বাড়তি ফি প্রত্যাহার,স্নাতক স্তরে চার বছরের ডিগ্রী কোর্স বাতিল,জেলার স্কুলগুলিতে এবং জেলার মধ্যে একমাত্র বিশ্ববিদ্যালয় মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোর উন্নতি, শিক্ষাঙ্গনে ছাত্রী নিরাপত্তা নিশ্চিত করা সহ সরকারী শিক্ষা বাঁচানোর নানা দাবীতে শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার বিদ্যালয় পরিদর্শক দপ্তর অভিযান করে এআই ডিএস ও । পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ও হলদিয়া মহকুমার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র প্রতিনিধিরা নিজেদের শিক্ষার দাবীতে শ্লোগান তোলে এবং জেলা সদর শহর তমলুকের হাসপাতাল মোড় থেকে শুরু হয়ে প্রায় দেড় শতাধিক ছাত্রছাত্রীদের প্রতিবাদী সুসজ্জিত মিছিল তমলুকের মানিকতলায় অবস্থিত জেলা বিদ্যালয় পরিদর্শক দপ্তরে পৌঁছায়। সেখান থেকে চার সদস্যের প্রতিনিধি দল বিদ্যালয় পরিদর্শক মহাশয়ের সঙ্গে দেখা করে পূর্ব মেদিনীপুর জেলার ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যা স্মারকলিপির মাধ্যমে তুলে ধরেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায়, তনুশ্রী বেজ। নিরুপমা বক্সি,শুভজিৎ অধিকারী সহ অন্যান্য জেলা নেতৃবৃন্দ।