Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

১৬ নম্বর জাতীয় সড়কে কোলাঘাটের দেউলবাড়ে ক্রসিং ও বাসের স্টপেজ দেওয়ার দাবী নিয়ে স্মারকলিপি

বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ও পাঁশকুড়া থানার সংযোগস্থল ১৬ নম্বর জাতীয় সড়কের দেউলবাড়ে ক্রসিং ও বাসের স্টপেজ দেওয়ার দাবী দীর্ঘদিনের। নাগরিক সুরক্ষা কমিটির পক্ষ থেকে বুধবার আঞ্চলিক পরিবহন কর্ত…

 বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক

 পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ও পাঁশকুড়া থানার সংযোগস্থল ১৬ নম্বর জাতীয় সড়কের দেউলবাড়ে ক্রসিং ও বাসের স্টপেজ দেওয়ার দাবী দীর্ঘদিনের। নাগরিক সুরক্ষা কমিটির পক্ষ থেকে বুধবার আঞ্চলিক পরিবহন কর্তৃপক্ষের সভাপতি তথা জেলাশাসক ও ট্রাফিক পুলিশের ডেপুটি সুপারের নিকট স্মারকলিপি পেশ করা হল। প্রতিনিধি দলে ছিলেন কমিটির মুখপাত্র নারায়ণ চন্দ্র নায়ক,যুগ্ম সম্পাদক শুভাশিস মণ্ডল প্রমূখ। কমিটির মুখপাত্র নারায়ণ চন্দ্র নায়ক জানান,মুম্বাই রোডের দেউলবাড় সংলগ্ন অংশের একদিকে সিদ্ধা-১ গ্রাম পঞ্চায়েতের উত্তর জিঞাদা,শ্রীধরবসান ও সাগরবাড় গ্রাম পঞ্চায়েতের দেউলবাড় গ্রামের প্রায় তিন শতাধিক পরিবারের বসবাস রয়েছে। যাদের হেঁটে-সাইকেলে-মোটরসাইকেলে বেরোনোর একমাত্র পথ জাতীয় সড়ক। জীবনে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় এই স্থানে স্টপেজ দিলে মানুষরা উপকৃত হবে বলেই দাবি করা হয়েছে স্মারকলিপিতে।