Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সবং-এর মালপাড়ে অনুষ্ঠিত হলো বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির .....

নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর ......পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের  মালপাড় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে,সবং সাধারণ জ্ঞান অন্বেষণ অভীক্ষা এন্ড কালচারাল সোসাইটির পরিচালনায় এবং ইন্…

 নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর ......

পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের  মালপাড় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে,সবং সাধারণ জ্ঞান অন্বেষণ অভীক্ষা এন্ড কালচারাল সোসাইটির পরিচালনায় এবং ইন্ডিয়া ফার্মাসির বিশেষ সহযোগিতায় অনুষ্ঠিত হলো বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির।

এই ক্যাম্পে বিশেষ সহায়তা করে কলকাতার বিপি পোদ্দার হাসপাতাল।এই ক্যাম্পে বিনামূল্যে হার্টের চেক আপ ও ই সি জি হয় এইই ক্যাম্পে। 


এই ক্যাম্পে ৬০ জনের  ইসিজি ও হার্ট চেকআপ করা হয়। ৫০ জনের রক্ত পরীক্ষা করা হয়।

শতাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়।


সবকিছু সহযোগিতায় ছিলেন ডাঃ সম্পূর্না রায় এমডি( ন্যাশনাল মেডিকেল কলেজ কলকাতা), ডাঃ অনুরণ দাস,এমডি এমবিবিএস 

(জেনারেল মেডিসিন,আর জি কর),ডাঃ ঋষভ মান্না (বিডিএস ডেন্টিস কলকাতা)।

এছাড়াও উপস্থিত ছিলেন ইন্ডিয়া ফার্মেসির কর্ণধার  বিশিষ্ট সমাজসেবী পিয়ালী মোদক, বিশিষ্ট সমাজসেবী ও ফার্মাসিস্ট অন্তু মোদক।

ছিলেন অতিরিক্ত ফার্মাসিস্ট সুমন্ত সেন ,সৌভিক সাউ প্রমুখ । হেল্পিংহ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি দিলীপ মান্না,সহ সভাপতি রাজশ্রী মন্ডল, সম্পাদিকা সুদীপ্তা দে চক্রবর্তী, কোষাধ্যক্ষ ষোড়শী সিংহ সহ অন্যান্যরা। বিপি পোদ্দার হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ সুভাষ মানা, কার্ডিওলজিস্ট ডাঃ ইন্দ্রজিৎ মাইতি প্রমুখ।

এই ধরনের ক্যাম্প তাঁদের গ্রামে সংগঠিত হওয়ার গ্রামবাসীরা খুশি।


ইন্ডিয়া ফার্মেসির কর্ণধার বিশিষ্ট সমাজসেবী পিয়ালী মোদক ও বিশিষ্ট সমাজসেবী অন্তু মোদক জানান এর আগেও তাঁরা, মেদিনীপুরে হার্টের ক্যাম্প করেছেন এবং এবার তাঁরা গ্রামাঞ্চলে মেডিকেল ক্যাম্প করলেন।