Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেদিনীপুরে শহীদ ভগৎ সিং এর ১৫ ফুটের পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন

নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর....মেদিনীপুর শহর ভগৎ সিং ফাউন্ডেশনের উদ্যোগে বীর বিপ্লবী শহীদ-এ-আজম ভগৎ সিং-এর আত্মবলিদান দিবসে, বিপ্লবের তীর্থভূমি মেদিনীপুর শহরে স্থাপিত হলো ভগৎ সিং এর ১৫ ফুটের পূর্ণাবয়ব মূর্তি। সোমবার সন্ধ্…


নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর....মেদিনীপুর শহর ভগৎ সিং ফাউন্ডেশনের উদ্যোগে বীর বিপ্লবী শহীদ-এ-আজম ভগৎ সিং-এর আত্মবলিদান দিবসে, বিপ্লবের তীর্থভূমি মেদিনীপুর শহরে স্থাপিত হলো ভগৎ সিং এর ১৫ ফুটের পূর্ণাবয়ব মূর্তি। সোমবার সন্ধ্যায় বহু সংখ্যক জনতার উপস্থিতিতে,মেদিনীপুর শহর ভগৎ সিং ফাউন্ডেশনের উদ্যোগে তৈরি,মেদিনীপুর কলেজ রোড়ে অবস্থিত এই মূর্তিটির আবরণ উন্মোচন করেন মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান। মূর্তিটি ভগৎ সিং ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য প্রয়াত উত্তম গোপের স্মৃতিতে উৎসর্গীকৃত হয়েছে। 

এদিনের সন্ধ্যায় এই কর্মসূচিতে সবাইকে স্বাগত জানানোর পাশাপাশি এদিনের সভায় সভাপতিত্ব করেন ভগৎ সিং ফাউন্ডেশনের সম্পাদক কুন্দন গোপ।এই উপলক্ষে এদিন বিকেলে 'তিরাঙ্গা যাত্রা' শিরোনামে জাতীয় পতাকা সহযোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা মেদিনীপুর শহর প্রতিক্রমা করে। সন্ধ্যায় দেশাত্মবোধক আবৃত্তি, সঙ্গীত, নৃত্য সহযোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত হয়। পাশাপাশি কুইজ মাস্টার কৌশিক দাশগুপ্তের পরিচালনায় স্বাধীনতা সংগ্রামের উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিন ফাউন্ডেশন আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়।ভগৎ সিং এর উপর বিশেষ বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ প্রতীপ তরফদার। 


এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর কলেজের অধ্যক্ষ ড.অসিত পন্ডা, রাজ্য নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড.স্বপ্না ঘোড়াই, বিশিষ্ট সঙ্গীত শিল্পী বিশ্বেশ্বর সরকার,বিশিষ্ট চিকিৎসক ডাঃ সব্যসাচী রায়, বিশিষ্ট চিকিৎসক ডাঃ অপূর্ব সামন্ত, বিশিষ্ট চিকিৎসক ডাঃ ত্রিনাথ চ্যাটার্জি, অধ্যাপক ড. বিশ্বজিৎ সেন, সমাজকর্মী কীর্তি দে বক্সী, প্রসেনজিৎ সাহা,বরুণ আগরওয়াল, মনোজ পতি, গনেশ মাইতি,সৌমেন গোপ সঙ্গীতশিল্পী আলোক বরণ মাইতি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা । ছিলেন বিভিন্ন স্কুল,কলেজ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। 


পুরপ্রধান সৌমেন খান,ক্রীড়া সংগঠক শক্তি প্রসাদ মিত্র সহ উপস্থিত অতিথিবৃন্দ ভগৎ সিং ফাউন্ডেশনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। উল্লেখ্য জেলার উদীয়মান শিল্পী অলক কুমার দে এই মূর্তিটি তৈরি করেছেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সদস্য শিক্ষক সুদীপ কুমার খাঁড়া। কর্মসূচি সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় সবাই কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এদিনের অনুষ্ঠানের সভাপতি কুন্দন গোপ।